News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অপরাধের সঙ্গে যুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত শুরু
Image

রাজ্যে অপরাধের সঙ্গে যুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন থানায় সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং তার সঙ্গে পুলিশ আধিকারিকদের যুক্ত থাকার অভিযোগকে সামনে রেখে বিশেষ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে৷ অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করে পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷

পুলিশ প্রশাসন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন থানা এলাকায় সংগঠিত অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে পুলিশের যুক্ত থাকার বহু অভিযোগ রয়েছে৷ গত বেশ কয়েক বছরে এ ধরনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে৷ রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্রের দাবি, বেশ কয়েকটি থানা এলাকায় থানা স্তরের আধিকারিকদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম, অপরাধীদের আড়াল করা, অপরাধীদের সঙ্গে যোগসাজশ এবং অবৈধ পাচার বাণিজ্যের সঙ্গে থানা কর্তৃপক্ষের যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে৷ গত কয়েক বছর ধরে এ ধরনের পরিস্থিতি কায়েম হয়েছে৷

শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় গাঁজার চাষ এবং অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদনে কিছু পুলিশ আধিকারিকের প্রত্যক্ষ মদত ছিল বলে অভিযোগ৷ সুনির্দিষ্ট অভিযোগগুলির উপর রাজ্যের নতুন সরকার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে৷ সংশ্লিষ্ট অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আধিকারিকদের সাময়িক বরখাস্ত করে পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সূত্রের কথায়, রাজ্য পুলিশের মহানির্দেশক সংশ্লিষ্ট বিষয়গুলিকে তদারকি করবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top