News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় সফরে আবার দিল্লী জয় মুখ্যমন্ত্রীর, আন্তর্জাতিক বাণিজ্য ও সীমান্ত সমস্যা নিয়ে ৪ মে দিল্লীতে পূর্বোত্তরে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক
Image

দ্বিতীয় সফরে আবার দিল্লী জয় মুখ্যমন্ত্রীর, আন্তর্জাতিক বাণিজ্য ও সীমান্ত সমস্যা নিয়ে ৪ মে দিল্লীতে পূর্বোত্তরে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিল্লীতে দ্বিতীয় দফায় বিভিন্ন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রিদের

মঙ্গলবার নয়াদিল্লীতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

সাথে বৈঠক করেছন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কেন্দ্রীয় মন্ত্রিদের তরফ থেকে ঐসব বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বলে খবরে প্রকাশ৷ মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দফায় সফর দিল্লী জয় করেছেন বলেই মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল৷

গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য ও সীমান্ত সংক্রান্ত সমস্যা৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাথে সাক্ষাৎ করেছেন৷ সাক্ষাৎকালে  প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি সীমান্ত সমস্যার বিষয়গুলিও আলোচনায় গুরুত্ব পেয়েছে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে যেসব সমস্যা রয়েছে তা নিরসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী ৪ মে দিল্লীতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক আহ্বান করেছেন৷ ঐ বৈঠকে ত্রিপুরার সমস্যাগুলি নিয়েও আলোচনা হবে বলে সুষমা স্বরাজ জানিয়েছেন৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন সাক্ষাৎ করেছেন সড়ক পরিবহণ, জাহাজ ও জল সম্পদ মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির সাথে সাক্ষাৎ করেছেন৷ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের সংশ্লিষ্ট বিষয়ে বেশ কিছু প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী৷ আলোচনা ফলপ্রসু হয়েছে বলে জানা গিয়েছে৷ আগরতলা-মাতাবাড়ি জাতীয় সড়ক ডাবল লেনকে চারলেনে রূপান্তর করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সহমত পোষণ করেছেন এবং আগরতলা বিমানবন্দর থেকে আগরতলা শহর পর্যন্ত রাস্তা চার লেন করার ব্যাপারেও তিনি সুবজ সংকেত দিয়েছেন৷ অন্যদিকে, বড়মুড়ায় হাওড়ার উৎসে দুটি বাঁধ নির্মাণের ব্যাপারে আলোচনা হয়েছে৷ আলোচনায় বাঁধ নির্মাণের ব্যাপারে নীতিন গড়কড়ি ডিপিআর তৈরী করার জন্য বলেছেন৷ পাশাপাশি গোমতী এবং হাওড়ায় নদীপথ (ওয়াটারওয়েস) এর ডিপিআর খতিয়ে দেখে একটি কেন্দ্রীয় টিম রাজ্যে পাঠাবেন বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য৷

এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের সাথেও সাক্ষাৎ করেছেন৷ রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নত পরিষেবা প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে৷ তাতে রাজ্যে তিনটি বিপিও হাব গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ স্টেট ডাটা সেন্টার, ই হসপিটাল,  ডিজিটাল লকার সহ সফটওয়ার টেকনোলজি পার্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে৷

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ ও শিল্প এবং বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভুর সাথে সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এয়ারপোর্ট হিসেবে নামকরণ করার বিষয়টি তুলেন৷ শ্রীপ্রভু বিমানবন্দরের নামকরণ মহারাজার নামে করার আশ্বাস দিয়েছেন৷ তাছাড়া, শিল্প প্রসারের বিষয়েও সুরেশ প্রভুর সাথে আলোচন করেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে, খুব শীঘ্রই রাজ্যে একটি কেন্দ্রীয় টিম পাঠানো হবে শিল্প স্থাপনের বিষয়ে পরিকাঠামো  খতিয়ে দেখার জন্য৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুষ গোয়েলের সাথেও সাক্ষাৎ করেছেন৷ সক্ষাৎকালে রেলমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী রেল পরিষেবাকে আরো উন্নত করার দাবী জানান৷ মুখ্যমন্ত্রীর দাবী মোতাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগরতলা এবং দেওঘরের মধ্যে খুব শীঘ্রই চালু করা হবে রেল৷ তাছাড়া দিল্লী পর্যন্ত রেলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কোচের সংখ্যাও বাড়ানো হবে৷

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আলফোনসের সাথেও সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব ও দাবী উপস্থাপন করা হয়েছে৷ সেগুলিতেও ইতিবাচক সাড়া মিলেছে বলে খবর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top