News Flash

  • Home
  • Uncategorized
  • হাফিজ সইদের মিল্লি মুসলিম লিগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করল আমেরিকা
Image

হাফিজ সইদের মিল্লি মুসলিম লিগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করল আমেরিকা

ওয়াশিংটন, ৩ (হি.স.): কুখ্যাত সন্ত্রাসবাদী তথা ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় নথিভুক্ত করল আমেরিকা। এর ফলে পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেলো হাফিজ সইদ। এছাড়াও মিল্লি মুসলিম লিগের কেন্দ্রীয় নেতৃত্বে থাকা সাত নেতাকে বিদেশি সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দিয়েছে আমেরিকা। লস্কর-ই-তৈবার শাখা সংগঠন তেহরিক-ই-আজাদি-ই-কশ্মীরকেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় যুক্ত করা হয়েছে।
সোমবার পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফ থেকে মিল্লি মুসলিম লিগের নেতাদের বলা হয়েছিল অভ্যন্তরীণ মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসতে। আর সেইদিনই আমেরিকার তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে মিল্লি মুসলিম লিগও একটি সন্ত্রাসবাদী সংগঠন। প্রসঙ্গত এর আগে আমেরিকা হাফিজ সইদকেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালকায় যুক্ত করিয়ে ছিল। অন্যদিকে এর ফলে বড়সড় সাফল্য পেল ভারত। কারণ হাফিজ সইদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল ভারতীয় কূটনৈতিকেরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top