News Flash

  • Home
  • Uncategorized
  • দাম বাড়ল পেট্রোল ডিজেলের, অর্থবর্ষের শুরুতেই দেশবাসীর গায়ে মূল্যবৃদ্ধির ছ্যাকা
Image

দাম বাড়ল পেট্রোল ডিজেলের, অর্থবর্ষের শুরুতেই দেশবাসীর গায়ে মূল্যবৃদ্ধির ছ্যাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ নতুন অর্থ বছরের শুরুতেই জ্বালানীর মূল্যবৃদ্ধিতে আগুনের ছ্যাকা লাগল দেশবাসীর গায়ে৷ রবিবার রেকর্ড ছুঁলো পেট্রোল-ডিজেলের দাম৷ এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিটারপিছু ৭৩.৭৩ টাকায়৷ যা গত চার বছরে সর্বোচ্চ৷ অন্যদিকে, নতুন রেকর্ড গড়ে ডিজেলের দাম হল ৬৪.৫৮ টাকা৷

স্বাভাবিকভাবেই এরাজ্যেও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে৷ এদিন আগরতলায় পেট্রোলের দাম গিয়ে দাঁড়ায় লিটারপিছু ৬৯.৫৬ টাকায়৷ অন্যদিকে, ডিজেলের দাম হল লিটারপিছু ৬২.৭০ টাকা৷ রাজ্যে গত অর্থ বছরের অন্তিম দশদিনে মাঝে একদিন বাদ দিলে প্রতিদিন দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের৷ ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মাঝে ২৮ মার্চ বাদ দিলে পেট্রোলের মোট দাম বেড়েছে লিটারপিছু ১.২৭ টাকা৷ অন্যদিকে, একই সময়ে ডিজেলের মোট দাম বেড়েছে লিটারপিছু ১.৫৬ টাকা৷  এই প্রবণতা নতুন অর্থ বছরের শুরুতেও জারি রয়েছে৷

দেশে ২০১৪ সালের ১৪ সেপ্ঢেম্বর শেষবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া হয়েছিল৷ পেট্রোলের দাম পৌঁছেছিল ৭৬.০৬ টাকায় এবং ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৬৪.৫৮ টাকা৷ গত বছরের জুন মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে পেট্রোল-ডিজেলের দাম ঠিক হচ্ছিল৷  আজ দিল্লিতে ১.৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়ায় ৭৩.৭৩ টাকা৷  আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন ব্যারেল প্রতি ৭০.৭৪ ডলার৷

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে পেট্রোল-ডিজেলের দাম ঠিক করতে গিয়ে জ্বালানীর দাম উঠানামা করছে৷ সাধারণ মানুষকে এই চাপ থেকে বাঁচানোর জন্য তেল মন্ত্রকের একটা প্রস্তাব ছিল, জ্বালানির উপর থেকে অন্তঃশুল্ক কমানো হোক৷ বিশেষজ্ঞদের মতে, পেট্রোল-ডিজেলের দামের উপর থেকে শুল্কের হার না কমলে দাম কমার কোন রাস্তা নেই৷ কিন্তু, এ বছর সাধারণ বাজেটে সেই প্রস্তাব নিয়ে কোনও উদ্যোগ নেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই এই জ্বালানি তেলের দাম সর্বোচ্চ৷ তার উপর নতুন করে দামবৃদ্ধি হয়েছে৷ এর ফলে পরিবহন শিল্পের উপর চাপ আরো খানিকটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারী পর্যন্ত জেটলি ৯ বার অন্তঃশুল্ক বাড়িয়েছেন৷ কমিয়েছেন মাত্র এক বার৷

নিত্যপ্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিস আসে ডিজেলচালিত গাড়িতে৷ আর ডিজেলের খরচ বাড়া মানে সেই পরিবহনের খরচ বৃদ্ধি৷ তার জেরে জিনিসপত্রের দাম বৃদ্ধিও অনিবার্য৷ অর্থাৎ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে মধ্যবিত্তের পকেটে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top