News Flash

  • Home
  • Uncategorized
  • মর্মান্তিক ঘটনা ওড়িশায়, কুয়ো থেকে উদ্ধার হনুমানে তুলে নিয়ে যাওয়া শিশুর দেহ
Image

মর্মান্তিক ঘটনা ওড়িশায়, কুয়ো থেকে উদ্ধার হনুমানে তুলে নিয়ে যাওয়া শিশুর দেহ

ভুবনেশ্বর, ১ এপ্রিল (হি.স.) : মর্মান্তিক ঘটনা ওড়িশায় | হনুমান জয়ন্তীর দিনই একটি শিশুকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ছিল হনুমান | তবে হনুমান কৃপা করল না কটকের তালাবাস্তা গ্রামের ওই ১৬ দিনের শিশু ও তার পরিবারকে | আজ স্থানীয় একটি কুয়ো থেকে উদ্ধার হল শিশুপুত্রের দেহ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে |
ঘটনায় জানা গেছে জঙ্গলের কটকের তালাবাস্তা গ্রামের বাস ছিল ওই শিশুর পরিবারের | শনিবার সকাল ৬টা নাগাদ মা ঘুম থেকে উঠে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে | সেই সময় শিশুটির পাশে শুয়ে ঘুমাচ্ছিল তার বাবা রমাকৃষ্ণ নায়েক| এই সময় ঘরে একটি হনুমান ঢুকে তুলে নিয়ে যায় ১৬ দিনের শিশুটিকে।
খবর পেয়ে বনকর্মী ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, তিনটি দল গড়ে শুরু হয় তল্লাশি অভিযান। সন্তানের নিরাপদ উদ্ধার প্রার্থনা করে গ্রামীণ দেবতার কাছে পুজোয় বসেন তার বাবা। কিন্তু সব আবেদন বিফলে যায়। আজ সকালে স্থানীয় কুয়ো থেকে উদ্ধার হয়েছে শিশুটির নিথর দেহ।
মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে | পাশাপাশি ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী | এলাকাবাসীদের ক্ষোভের কারন এই এলাকায় হনুমানের তাণ্ডব নতুন কিছু নয়। অল্পদিন আগে বেশ কয়েকজন বাসিন্দাকে হনুমানের দল জখম করেছিল। বারবার অভিযোগ সত্ত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছে না বন দফতর ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top