News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক দুর্ঘটনায় তিন যুবতীসহ আহত চার
Image

বাইক দুর্ঘটনায় তিন যুবতীসহ আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷  শনিবার রাত পৌণে দশটা নাগাদ বিশ্রামগঞ্জ মেলা থেকে বাড়ি ফেরার পথে ইটভাট্টায় টিআর-০১-বি-৪৫৮০ নম্বরের একটি বাইক উল্টে যায়৷ তাতে চারজন জখম হয়েছে৷  বাইকে আরোহীসহ চারজন ছিল৷ চালক কবির হুসেন বাইকে তিন যুবতীকে নিয়ে গুলিরাইবাড়ি যা্যয়ার পথে বাইক নিয়ে উল্টে যায়৷ আহত যুবতীরা হলেন ফুলো দেববর্মা (১৯), রূপালী দেববর্মা (১৮), মৌসুমূ বেগম (১৮)৷ যদিও যুবতী তিনজনকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করে ছেড়ে দেওয়া৷ বাইক চালক  কবির হুসেনকে জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক৷ দমকলবাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকটি থানায় নিয়ে যায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top