News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যব্যাপী ধূমধামে চলছে বাসন্তী পূজা
Image

রাজ্যব্যাপী ধূমধামে চলছে বাসন্তী পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ সমগ্র ত্রিপুরায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাসন্তী পূজার অন্তিম দিনে হচ্ছে নবমী পূজো৷ ষষ্ঠী পূজোর মধ্য দিয়ে দেবীকে বরণ করা হয়েছিল বৃহস্পতিবার৷ প্রতি বছরের মতো এ বছরও আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় মন্দির, সর্বজনীন এবং ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে বাসন্তী পূজা৷ বাসন্তী পূজা উপলক্ষ্যে আগরতলায় ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে প্রচুর মানুষের সমাগত হচ্ছে৷ দুর্গাবাড়ির সামনে বসেছে মেলাও৷ হিন্দুশাস্ত্র মতে, বাসন্তী পূজায় দেবী দুর্গারই আরাধনা করা হয়৷ বসন্তু ঋতুতে দেবীর পুজা হয় বলেও এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়৷ হেমন্ত ঋতুতে দেবী কাত্যায়নী পুজো হয় দুর্গাবাড়িতে৷ এই সব পূজায়ও শরৎকালের শারদীয় দুর্গাপুজোর মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পুজা শেষে দশমীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়৷ ত্রিপুরা সরকারের দুর্গাবাড়ির বাসন্তী পুজা শারদীয় দুর্গাপুজোর মতোই অনেক বিষয়েই ব্যতিক্রমী৷ এখানে দুর্গাদেবীর মতই বাসন্তী পুজাতেও দেবীর দুহাত৷ রাজ আমল থেকেই এমনই হয়ে আসছে৷ রাজ পুরোহিত দুলাল চক্রবর্তী জানিয়েছেন, দেবীর আট হাত থাকে পেছনে লুকানো৷ দেখা যায় না৷ দেবীর দশভুজা রূপ দেখে ভয় পেয়েছিলেন মহারানি৷ তাই দুর্গা স্বপ্ণ দেখিয়ে দুর্গাবাড়িতে দু-হাতের মুর্তিই পুজা করার নির্দেশ দেন৷ বাকি অষ্টভূজা রূপ নাকি গোপন রয়েছে৷ তাই অঙ্গহানি হয়নি বলেই রাজ পুরোহিতের দাবি৷ ত্রিপুরার দুর্গাবাড়িতে পুজার পুরো বন্দোবস্তই হয় সরকারি কোষাগার থেকে৷ রাজ্য বিধানসভায় পাস করা বাজেটে উল্লেখ থাকে দেবী পুজোর খরচ৷ পদাধিকার বলে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পুজার সেবাইত৷ ত্রিপুরার ভারত চুক্তির শর্ত মেনেই এই পুজার ভরত বর্তেছে রাজ্য সরকারের ওপর৷ তাই সরকারের ইচ্ছে বা অনিচ্ছার এখানে কোনও মূল নেই৷ আগরতলায় দুর্গাবাড়ির বাসন্তী পূজা সরকারি হলেও সাধারণ মানুষও অংশ নেন ভক্তিভরে৷ তবে রাজবাড়ির দেবী দ্বিভুজ হলেও ত্রিপুরার অন্যত্র দেবী দশভুজাই৷ এদিকে বাসন্তী পুজোর নবমীদিন আজ কুমারী পুজো হয়েছি আনন্দময়ী মায়ের আশ্রমে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top