News Flash

  • Home
  • Uncategorized
  • জয় শ্রী রাম ধ্বনি উড়িয়েই ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানে পালিত হচ্ছে রাম নবমী
Image

জয় শ্রী রাম ধ্বনি উড়িয়েই ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানে পালিত হচ্ছে রাম নবমী

করাচি২৫ মার্চ (হি.স.) : কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানে পালিত হচ্ছে রাম নবমী৷ জয় শ্রী রাম ধ্বনি উড়িয়েই পাক সংখ্যালঘু হিন্দুরা মেতেছেন উৎসবে৷ সিন্ধ প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির৷ এখানেই পালিত হয় রাম নবমী৷ নাশকতার আশঙ্কা আছে৷ তবে সে সব উড়িয়েই কড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে পালিত হচ্ছে রাম নবমী৷ উৎসব উপলক্ষে সিন্ধ তো বটেই পাকিস্তানের অন্যান্য প্রদেশ থেকেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়৷ খবরআলো দিয়ে সাজানো হয়েছে স্বামীনারায়ণ মন্দির৷ ১৫০ বছরের পুরনো এই মন্দির হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থল আর মুসলিমদের কাছে দর্শনীয় স্থান হিসেবেই বিবেচিত হয়৷ করাচিতে ঘুরতে আসা পর্যটকদের তালিকায় থাকে এই স্থাপত্য৷ কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছেন দর্শনার্থীদের জন্য৷ সবার উপরেই কড়া নজর রাখা হচ্ছে৷ শুধু রাম নবমী নয়অন্যান্য হিন্দু উৎসব বিশেষ করে নবরাত্রিহোলিতে করাচির স্বামীনারায়ণ মন্দির বিশেষভাবে সাজানো হয়৷ পাকিস্তানের সিন্ধ প্রদেশে থাকেন দেশের সংখ্যালঘু হিন্দুদের বড় অংশ৷ ১৯৪৭ সালে পাকিস্তান তৈরির পর থেকে এটি দেশটির অন্যতম সম্পত্তি হিসেবে বিবেচিত৷ ভারত ভাগের সময় যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছিল তারই জেরে বহু হিন্দু ও শিখ পাকিস্তান ছেড়েছিলেন৷ তেমনই বহু মুসলিম ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন৷ রক্তাক্ত এই সময়ে করাচির স্বামীনারায়ণ মন্দির ছিল শরণার্থী শিবির৷ সেই সময় মন্দিরের একটি বিগ্রহ ভারতে নিয়ে আসেন কয়েকজন৷ সেটি পরে রাখা হয় রাজস্থানে৷ পাকিস্তান পিপলস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু নেতা নেত্রীরা মূলত এই অঞ্চলের বাসিন্দা৷ পাক বাণিজ্য রাজধানী করাচি৷ শহরের বন্দর রোড এলাকায় অবস্থিত স্বামীনারায়ণ মন্দির৷ তবে পাক পাঞ্জাব প্রদেশ ও পেশোয়ারেও থাকে অনেক হিন্দু সংখ্যালঘু৷ ১৯৮৯ সালে প্রথমবারের মতো কোনও ভারতীয় সাধুদের সেই মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয়৷ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নাও মন্দিরটি দর্শন করেছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top