News Flash

  • Home
  • Uncategorized
  • ভাসুরের শাবলের আঘাতে গুরুতর জখম ভ্রাতৃবধূ
Image

ভাসুরের শাবলের আঘাতে গুরুতর জখম ভ্রাতৃবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোকে কেন্দ্র করে দুই পরিবারে রক্তারক্তি কান্ড ঘটে গেল৷ ভাসুরের শাবলের আঘাতে গুরুতর জখম হয়েছেন ভ্রাতৃবধু৷ এই ঘটনায় ভাসুর ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷

জানা গেছে, শুক্রবার রাতে খেজুরবাগানস্থিত গোয়ালাবস্তিতে জয়কিশোর সেন উচ্চ স্বরে সাউন্ড সিস্টেম বাজাচ্ছিলেন৷ তাতে বাধা দেন তার ছোট ভাই ধনঞ্জয় সেন ও তার স্ত্রী শীতলা দেবী সেন৷ এই বিষয়টিকে কেন্দ্র করে দুই ভাই ও ভাতৃবধুদের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়৷ তবে, রাতেই ঝামেলা মিটমাটও হয়ে যায়৷ কিন্তু, শনিবার সকালে ভাতৃবধু শীতলা দেবির দুধের বালতি লাথি মেরে ফেলে দেন ভাসুর জয়কিশোর সেন৷ তাতে, ফের তাদের মধ্যে ঝামেলা শুরু হয়৷ উত্তেজিত হয়ে জয়কিশোর সেন শাবল দিয়ে শীতলা দেবির মাথায় আঘাত করেন৷ আহত অবস্থায় শীতলা দেবি চিৎকার দিলে ঘটনাস্থল থেকে জয়কিশোর সেন পালিয়ে যান৷ স্থানীয় জনগণ ও মহিলার স্বামী ধনঞ্জয় সেন মিলে আহত শীতলা দেবিকে জি বি হাসপাতালে নিয়ে যান৷ তার মাথার আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ এই ঘটনায় আক্রান্ত মহিলার স্বামী বড় ভাই জয়কিশোর সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে এনসিসি থানায় মামলা দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top