News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের কাঞ্চনপুর পার্টি অফিস আক্রান্ত আহত, দুই নেতাকে হাসপাতালে স্থানান্তর
Image

সিপিএমের কাঞ্চনপুর পার্টি অফিস আক্রান্ত আহত, দুই নেতাকে হাসপাতালে স্থানান্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা অনেক জায়গা থেকে আসছে৷ কাঞ্চনপুরে সিপিএম পার্টি অফিস আক্রান্ত হয়েছে৷ হামলায় আহত দুইজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিকে, সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলীর পক্ষ থেকে এক বিবৃতিতে সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী হতে৷

বিবৃতিতে বলা হয়েছে, আজ বিকেলে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার লালজুড়িতে নির্বাচনোত্তর সন্ত্রাসে বন্ধ খাকা সি পি আই(এম) লোক্যাল কমিটির অফিসটি পার্টির নেতা ও কর্মীরা বিকেল ৩টা নাগাদ খুলে বসেছিলেন৷ সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির দুই সদস্য তথা কাঞ্চনপুর মহকুমা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষঞ্জেদজ্ঝর সদস্য ললিত দেবনাথ পার্টির স্থানীয় নেতা ও কর্মীদের সাথে বৈঠক করে বিকেল ৪টা নাগাদ কাঞ্চনপুর ফেরার জন্য রাস্তায় নেমে এলে রাজ্যের নয়া শাসক দল বিজেপি’র স্থানীয় নেতা নির্মল নমঃ শুধাংশু নাথ ও ভুপেষ ভৌমিকের নেতৃত্বে বিজেপি কর্মীরা সি পি আই (এম) নেতাদের ঘেরাও করে কেন পার্টি অফিস খোলা হলো তা জানতে চায় এবং তাদের আক্রমণের চেষ্টা করে৷ রাজেন্দ্র রিয়াং এবং ললিত দেনবাথ কোনক্রমে লালজুড়ি পার্টি অফিসে ফিরে এলে বিজেপি কর্মীরা হিংস্র উন্মত্ততায় পার্টি অফিসের ওপর আক্রমণ চালায়৷ দুর্বৃত্তরা সি পি আই (এম) মহকুমা কমিটির সদস্য মনীন্দ্র নাথ এবং অরুণ দাসের মাথায় আঘাত করে গুরুতর আহত করে৷ আরও কয়েকজন পার্টি কর্মী আহত হন৷ পুলিশকে জানানোর পর এস ডি পি ও, এ সি এসে গুরুতর আহত মনীন্দ্র নাথ ও অরুন দাসকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ পরে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷

আজ ত্রিপুরার নতুন বিধানসভার প্রথম অধিবেশনে রাজ্যপালের ভাষণের কয়েক ঘন্টা পর স্বীকৃত জাতীয় রাজনৈতিক দল সি পি আই (এম)’র লালজুড়ি অফিস এবং নেতা – কর্মীরা শাসক দল বিজেপি’র হিংস্র আক্রমণের শিকার হন৷

গত রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়িতে সি পি আই (এম) শান্তিরবাজার মহকুমা সম্পাদকমন্ডলী এবং দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সদস্য কমল সরকারের বাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা হামলা ও ভাঙচুর চালায়৷

সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী লালজুড়িতে সি পি আই (এম) অফিস এবং নেতা-কর্মীদের ওপর বিজেপি’র ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, কমল সরকারের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ গত ৯ মার্চ নতুন সরকার গঠিত হবার দু’সপ্তাহ পরও সন্ত্রাস বন্ধের কোন লক্ষণ নেই৷ মুখ্যমন্ত্রীর তরফ থেকে এসব আক্রমণের নিন্দা-প্রতিবাদ করে একটি বিবৃতিও নেই৷

সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী সংগঠন করার, স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক-গণতান্ত্রিক অধিকারের ওপর বিজেপি’র ফ্যাসিস্ট সুলভ হামলা এবং তাতে সরকারের মদতের বিরুদ্ধে প্রতিবাদী হতে সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top