News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লীতে পৃথক রাজ্যের আন্দোলন করেনি আইপিএফটি ঃ মুখ্যমন্ত্রী
Image

দিল্লীতে পৃথক রাজ্যের আন্দোলন করেনি আইপিএফটি ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ দিল্লীতে পৃথক রাজ্যের আন্দোলন করেনি আইপিএফটি৷ বুধবার সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মাকে পাশে বসিয়ে একথা সাফ জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

সম্প্রতি দিল্লীর যন্তর মন্তরে আইপিএফটির ব্যানারে পৃথক রাজ্যের দাবীতে ধর্ণা সংগঠিত করেছে উপজাতি যুবকদের একটি গোষ্ঠী৷ এই ধর্ণা কর্মসূচীতে পৃথক বড়োল্যান্ডের দাবীদাররাও ছিলেন৷ অভিন্ন ন্যুনতম কর্মসূচীর অন্তর্গত পৃথক রাজ্যের দাবীকে বাদ দিয়েই বিজেপির সাথে নির্বাচনী আঁতাত করেছিল আইপিএফটি৷ বিধানসভা নির্বাচনে বিজেপি- আইপিএফটি জোট বিরাট সাফল্যও পেয়েছে৷ কিন্তু, পৃথক রাজ্যের দাবী থেকে সরছে না আইপিএফটি, দলের সভাপতি এন সি দেববর্মা সেকথা সম্প্রতি জানিয়েছিলেন৷ এরই মাঝে উপজাতি যুবকদের পৃথক রাজ্যের দাবীতে দিল্লী অভিযান জোট রাজনীতিতে অস্থিরতা কায়েম করে৷ এদিন সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়নে কাজ শুরু হয়ে গিয়েছে৷ কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ ২৫টি একলব্য সুকল স্থাপনের অনুমোদন দিয়ে কেন্দ্রীয় সরকার প্রমাণ করেছে জনজাতিদের কল্যানে কোন ঘাটতি রাখা হবে না৷ মুখ্যমন্ত্রীর মতে, পৃথক রাজ্যের দাবী খতিয়ে দেখার জন্য মডালিটি কমিটি গঠন হওয়ার আগেই জনজাতিদের আর্থ সামাজিক ও ভাষা এবং কৃষ্টি সংসৃকতির উন্নয়নে কাজ শুরু হয়ে গিয়েছে৷ তাই পৃথক রাজ্যের প্রয়োজন হবে না৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা আইপিএফটি দিল্লী গিয়ে পৃথক রাজ্যের দাবীতে আন্দোলন করেনি৷ এদিন, পাশে বসে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে কোন কথা বলেননি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top