News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গাঁজা মাফিয়াদের লাগাম টানতে অভিযান তীব্র করছে পুলিশ
Image

রাজ্যে গাঁজা মাফিয়াদের লাগাম টানতে অভিযান তীব্র করছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ সারা রাজ্যে ব্যাপক হারে গাঁজা বিরোধী অভিযান শুরু হয়েছে৷ পুলিশ ছাড়াও আধা সামরিক বাহিনী এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এই কাজে লাগানো হয়েছে৷ রাজ্যের বিভিন্ন এলাকায় গত দুই দশকে অবৈধ গাঁজা চাষের ব্যাপক বিস্তার লাভ করেছে৷ ত্রিপুরায় উৎপাদিত গাঁজা দেশের অন্যান্য প্রান্ত, এমকি বিদেশেও রপ্তানি হওয়ার প্রমাণ মিলেছে৷ রাজ্য থেকে বের হওয়ার প্রতিটি যোগাযোগের মাধ্যমকেই গাঁজা কারবারিরা ব্যবহার করে আসছিল৷

রাজ্যে নতুন সরকার আসার পর গাঁজা বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই কাজে পুলিশ ছাড়া্য রাজ্য এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের লাগানো হচ্ছে৷ একই সঙ্গে জেলা ও মহকুমা প্রশাসনও এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিয়েছে৷ সম্প্রতি গোপন খবরের ভিত্তিতে ২৬১ কেজি গাঁজা আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী৷ এগুলির বাজারমূল্য প্রায় তেল লক্ষ টাকা৷ রাজধানী এয়ারপোর্ট থানার অধীন সভোর কলোনী এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে এই প্রচুর পরিমাণের গাঁজা৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর ১২০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট পঙ্কজ মিশ্র, মোহনপুর মহকুমার আবগারি আধিকারীক সনত দেওয়ান, ডিসিএম পামেলা সাহার নেতৃত্বে বিএসএফ তল্লাশি চালিয়ে মোট ষোল বস্তা গাঁজা উদ্ধার করেছে৷

প্রসঙ্গত, বাম জমানায় রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ করা হতো৷ এই ব্যাপারে পুলিশ প্রশাসনের তরফ থেকে তেমন কোন কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালানো হত৷ অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে যে, একাংশ থানাকে ম্যানেজ করে গাঁজা বাগিচা গড়ে তুলেছিল গাঁজা মাফিয়ারা৷ বনাবনি না হলেই পুলিশ সক্রিয় হত৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top