News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষার আগেই ফাঁস সিবিএসইর দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র
Image

পরীক্ষার আগেই ফাঁস সিবিএসইর দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল সিবিএসইর দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র৷ সোস্যাল মিডিয়া হোয়াটস অ্যাপে সিবিএসইর দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেন্সি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে খবর৷ ঘটনায় তদন্তের নির্দেশ জারি হয়েছে৷ তবে এই কারণে পরীক্ষা বন্ধ হবে না বলে সিবিএসই সূত্রে জানা গিয়েছে খবর৷
বৃহস্পতিবার সিবিএসইর দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে৷ বুধবার রাতেই থেকে হোয়াটস অ্যাপে ঘোরাফেরা করছে পরীক্ষার প্রশ্নপত্র৷ তবে সিবিএসইর তরফে এখবর এখনও চূড়ান্ত করা হয়নি৷ প্রতিটি রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে বিষয়টি নিয়ে তারা যেন কোনও ইস্যু না বানায়৷
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া নিজে সেই ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র দেখেছেন৷ অ্যাকাউন্টেসির দ্বিতীয় সেটের প্রশ্নপত্রের সঙ্গে তার হুবহু মিল৷ তবে এজন্য পরীক্ষা বাতিল হবে না বলে জানানো হয়েছে৷
ঘটনায় দফতরের অাধিকারিক নিয়ে একটি বৈঠক আয়োজন করা হয়েছে৷ কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল, তা নিয়ে তদন্ত করা হবে৷ তবে সিবিএসই মনে করছে ভেতরের কোনও ব্যক্তিই প্রশ্নপত্র ফাঁস করেছে৷ এনিয়ে যদিও সিবিএসইর তরফে কোনও মন্তব্য করেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top