News Flash

  • Home
  • Uncategorized
  • অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন, জল্পনা প্রশাসনিক মহলে
Image

অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন, জল্পনা প্রশাসনিক মহলে

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন| প্রাথমিকভাবে জানা গিয়েছে, পারিবারিক ও ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি| প্রসঙ্গত, দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় সোমবারই ভি কে জৈনকে জিজ্ঞাসাবাদ করেছেন দিল্লি পুলিশের তদন্তকারীরা| এরপর মঙ্গলবার ভি কে জৈন সিদ্ধান্ত নিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে তিনি ইস্তফা দেবেন| ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অফিস (সিএমও)-এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন ভি কে জৈন, এছাড়াও পদত্যাগ পত্রের একটি কপি পাঠিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনরকেও|
উল্লেখ্য, ২০১৭ সালে ১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হন ভি কে জৈন| তার আগে তিনি দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (ডিইউএসআইবি)-এর চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) ছিলেন| প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নিগ্রহের শিকার হন দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশ| ওই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর অফিসে (সিএমও) আসা বন্ধ করে দেন ভি কে জৈন| মেডিক্যাল লিভ নিয়ে দীর্ঘদিনের ছুটিতে চলে যান তিনি| ইতিপূর্বে ভি কে জৈন জানিয়েছিলেন, তিনি কিছুই দেখেননি| কারণ ওই সময় (অংশু প্রকাশকে নিগ্রহ) তিনি ওয়াশরুমে গিয়েছিলেন| ভি কে জৈন আচমকা কেন কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন, তা নিয়ে দিল্লির প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top