নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ রাজধানী আগরতলার ধলেশ্বরের ভলকান ক্লাব সংলগ্ণ এলাকা থেকে ব্রাউন সুগার সহ ধরা পড়েছে দুই যুবক৷ এলাকয়া ব্রাউন সুগারের রমরমা ব্যবসা চলছিল দীর্ঘদিন ধরে৷ ধৃতরা উভয়েই ব্রাউন সুগারে বাণিজ্যের বড় চক্রের অধীনে বিক্রির দায়িত্বে ছিল বলে ধারণা করা হচ্ছে৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, ধৃতরা হল রাজু দেববর্মা (২৫), বাড়ি এডি নগরে এবং অনিমেষ দাস (১৮), বাড়ি মনুঘাট৷ তারা দুজনেই একত্রে ধলেশ্বরে ভাড়া থাকে৷ ভলকান ক্লাব এলাকার তারা ব্রাউন সুগার বিক্রি করছিল৷ তখনই তাদের হাতে নাতে ধরে ফেলা হয়৷ তাদের কাছ থেকে দই গ্রামের ১০টি ছোট প্যাকেট উদ্ধার করা হয়েছে৷ এগুলো দেশলাইয়ের ভিতরে লুকনো ছিল৷ পুলিশ জানিয়েছে, এ সব ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে৷ পুলিশ ধৃতদের গ্রেফতার করেছে৷ তাদের কাছ থেকে প্রচুর নগদ টাকাও উদ্ধার হয়েছে৷ উল্লেখ করা যেতে পারে, এই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছিল৷ নেশাসক্ত হয়ে এক যুবক সম্প্রতি মারাও গেছে৷

ব্রাউন সুগার সহ আগরতলায় ধৃত দুই যুবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















