News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এলোপাথাড়ি লাঠিচার্জে জখম তিন, আতঙ্কিত যান চালকরা
Image

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এলোপাথাড়ি লাঠিচার্জে জখম তিন, আতঙ্কিত যান চালকরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ মার্চ৷৷ সোমবার রাত ৭টায় বিশালগড় এসডিএম অফিস চত্বরে একটি মেজিক গাড়ি বিকল হয়ে পরে৷ চারজন মিলে টিআর০১-০২৪৫ নম্বরের গাড়িটিকে ধাক্কা দিয়ে স্বাভাবিক অবস্থায় আনার জন্য চেষ্টায় সমর আইটিবিপি জওয়ানরা তাদেরকে দৌড়াতে থাকে এবং এলোপাথারি লাঠি দিয়ে আঘাত করে৷ এতে মারাত্মকভাবে তিনজন জখম হয়েছে৷ সঙ্গে সঙ্গে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়৷ ততক্ষনে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অন্যান্য বন্ধু বান্ধবরা৷ আহতরা বলেন, উজ্জ্বল সাহা (৪৮) বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এলাকায়৷ জন্টু মিঞা(২২) বাড়ি বিশালগড় লক্ষ্মীবিল, অপরজন পরিতোষ কর্মকার (২৪) উনার বাড়িও পূর্ব লক্ষ্মীবিল এলাকায়৷ আহতদের মধ্যে পরিতোষের অবস্থা খুবই গুরুতর৷ তার হাত ও কোমড়ে মারাত্মক আঘাত লাগে৷ লাঠি দিয়ে পেটানোর পর সবাইকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিতোষকে জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ এস ডি এম অফিস চত্ত্বরে তখন চলছিল ১৪৪ ধারা৷ এতে গাড়ি চালকদের মধ্যে আইটিবিপি  জওয়ানদের নিয়ে বিভিন্ন রকম সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হযেছে৷ ঐ স্থানে আইটিবিপি জওয়ানরা যাকে পাচ্ছে তাকেই পেটাচ্ছে৷ তাতে ভোটকর্মীদের নিয়ে আসা গাড়ি চালকরা আতঙ্কের মধ্যে পড়ে যায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top