News Flash

  • Home
  • Uncategorized
  • ফর্বসের তালিকায় প্রবেশ করলেন ভারতীয় শিল্পপতি সাংসদ আর কে সিনহা
Image

ফর্বসের তালিকায় প্রবেশ করলেন ভারতীয় শিল্পপতি সাংসদ আর কে সিনহা

নয়াদিল্লি, ১১ মার্চ(হি.স.) : ফর্বসের বিচারে এশিয়া ফর্বসে নিজের যোগ্যতায় জায়গা করে নিলেন বিজেপির রাজ্যসভার সংসদ তথা হিন্দুস্থান সমাচারের চেয়ারম্যান ও নিরাপত্তা প্রদানকারী সংস্থা (এসআইএস )-গ্রুপের চেয়ারম্যান রবীন্দ্র কিশোর সিনহা | অান্তর্জাতিক পত্রিকা ফর্বসের চলতি মার্চ মাসে প্রকাশিত বিলিনিয়ার ক্লাবে নতুন প্রবেশ করা ২৫৯ জনের তালিকায় স্থান পেয়েছে সিকিউরিটি এন্ড ইন্টালেজেন্সি সার্ভিসেস (এসআইএস)-র প্রতিষ্ঠা আর কে সিনহা | তার সম্পত্তির পরিমান ১ বিলিয়ন | অার এরফলে এশিয়া ফর্বসের বিলিনিয়ারি ক্লাবে প্রবেশ করলেন এই শিল্পপতি-সাংসদ|
অতি সাধারণ ঘর থেকে বড় হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক ইতিহাস, যা অনেকের কাছে অজানা| চিকিৎসা খরচের অভাবে নিজের বোনকে অকালে মৃত্যুর কোলে যেতে দেখেছেন কিশোর রবীন্দ্র কিশোর সিনহা| কেননা সে সময়ে তাঁর বাবার কাছে চিকিৎসা খরচ দেওয়ার মত প্রয়োজনীয় টাকা ছিলনা| বিহারের পটনা শহর থেকে উঠে অাসা সাধারণ ঘরের রবীন্দ্র কিশোর সিনহা ১৯৬০ সাল থেকে দীর্ঘ পথ পেরিয়ে অাজ এই সম্মানের অধিকারী হয়েছেন | আজ ৬৭ বছর বয়সে তিনি একাধিক সম্মানের অধিকারী | চলতি মাসে প্রবেশ করেছেন ফর্বসের প্রকাশিত বিলিনিয়ার ক্লাবে | তাঁর সম্পত্তির পরিমান ১ বিলিয়ন|
তাঁর প্রতিষ্ঠিত সিকিউরিটি এন্ড ইন্টালেজেন্সি সার্ভিসেস (এসআইএস) অাজ দেশের এক অন্যতম নিরাপত্তা ও সুরক্ষা প্রদানকারী সংস্থা| ১৯৮০ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হলেও এই ভাবনা অারও ছ’বছর অাগের | এর পেছনে রয়েছে অারও একটা সত্য| সালটা ১৯৭০| পাকিস্তান ও পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ)কে কেন্দ্র করে দেশে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, যা পরবর্তীতে দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়| তবে এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন রবীন্দ্র কিশোর সিনহা, যিনি তাঁর কর্মজীবনের যাত্রা শুরু করেছিলেন ১৯৬০ সালে হিন্দুস্থান সমাচার সংবাদ পরিবেষক সংস্থার একজন সাংবাদিক হিসেবে| কর্মসূত্রে তাঁকে ভারত-পাক যুদ্ধের পরিস্থিতির সংবাদ সংগ্রহের কাজে নিযুক্ত করা হয়েছিল| কিন্তু তিনি পাক সেনার হাতে ধরা পড়েও স্থানীয় মানুষের সহযোগিতায় তিনি পালিয়ে অাসতে সক্ষম হন| সেই সময় তিনি নিরাপত্তা ও সুরক্ষার কথা উপলব্ধি করেন এবং এমন এক সংস্থা প্রতিষ্ঠা ভাবনাও শুরু করেন তিনি| অার সে সময় পরিচিত ভারতীয় সেনা কর্মীদের নিয়ে প্রতিষ্ঠা করেন সিকিউরিটি এন্ড ইন্টালেজেন্সি সার্ভিসেস (এসআইএস) |
অাজ এই সংস্থা বিভিন্ন শিল্পক্ষেত্রে নিরাপত্তা প্রদান করে থাকে | তাঁর একমাত্র পুত্র ঋতুরাজ সিনহা এই সংস্থার বোর্ড মিটিং পরিচালনা করেন | সিনহা এখনও তাঁর অন্য দুই আগ্রহের ক্ষেত্র রাজনীতি এবং সংবাদ মাধ্যেমে সক্রিয় রয়েছেন | তিনি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির রাজ্যসভার সদস্য | শুধু তাই নয়, অাজ তিনি রাজ্যসভায় বিজেপির সবচেয়ে ধনী সদস্যও বটে | এছাড়া বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচারের চেয়ারম্যানও |
এশিয়া ফর্বসের বিলিনিয়ার ক্লাবে স্থান পাওয়ার পর সম্প্রতি দিল্লিতে এসআইএস–এর হেড অফিসে এবিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে আর কে সিনহা বলেন, “দুর্ঘটনাবসত আমি বিলিয়নির |” তাঁর অফিসটি বেশ বড় | যার একটি অংশ একটি মন্দিরের মত সাজান | তিনি তাঁর কাজ শুরু করার আগে সেখানেই প্রার্থনা করেন | তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আজীবন সদস্য | সাংবাদিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ খবর সংগ্রহের দায়িত্ব পেয়েছেন | যার অন্যতম ৭১ সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ |

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top