News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিরক্ষায় বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দেওয়া হবে : প্রতিরক্ষা মন্ত্রী
Image

প্রতিরক্ষায় বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দেওয়া হবে : প্রতিরক্ষা মন্ত্রী

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): প্রতিরক্ষায় বেসরকারি বিনিয়োগের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মিলিটারি অ্যামুনিশন: মেক ইন ইণ্ডিয়া- অপুরচুনিটি এণ্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উদ্যোগপতিদের প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, যে তৎপরতা তারা দেখিয়েছেন সে কারণে প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারী বিনিয়োগের জন্য উৎসাহ দেওয়া হবে। এই ক্ষেত্রে যে সুযোগ রয়েছে সেটা তারা চিহ্নিত করতে পেরেছেন। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে ৩৭টি কোম্পানি রয়েছে যাদের প্রতিরক্ষা সরঞ্জাম যেমব বন্দুক, গুলি, বিস্ফোরক তৈরি করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। আগামীদিনে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে।
বেসরকারী বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষায় দেশকে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার পক্ষে সওয়াল করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিশেষ কিছু ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করতেই হবে। কিন্তু স্বাবলম্বী হওয়ারটা প্রয়োজন। প্রতিরক্ষায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে আরও বেশি গতিশীল করে তোলার কাজ শুরু হয়েছে।
প্রসঙ্গত বিশ্বের যে সমস্ত সামরিক শক্তিধর রাষ্ট্র রয়েছে যেমন চিন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড তারা প্রত্যেকেই দেশীয় প্রযুক্তি এবং নিজের দেশের তৈরি হওয়া সমর সরঞ্জামেই নির্ভরশীল থেকেছে এবার ভারতও পুরোদমে সেই পথেই হাটতে চলেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top