News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুর পাহাড়ি জঙ্গলে দাবানলের গ্রাসে মৃত বেড়ে ৯, প্রাণে বাঁচলেন ২৭ জন
Image

তামিলনাড়ুর পাহাড়ি জঙ্গলে দাবানলের গ্রাসে মৃত বেড়ে ৯, প্রাণে বাঁচলেন ২৭ জন

চেন্নাই, ১২ মার্চ (হি.স.): তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গিনী পাহাড়ের জঙ্গলে দাবানলের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯| দাবানলের গ্রাসে ৯ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর জখম হয়েছেন অন্তত ৮ জন এবং সামান্য জখম হয়েছেন ১০ জন| সোমবার সকালে এ কথা জানিয়েছেন থেনি জেলার কালেক্টর এম পল্লভী বলদেব| মৃত ৯ জনের মধ্যে চারজন হলেন মহিলা, চারজন পুরুষ এবং একটি শিশু| উদ্ধার করা সম্ভব হয়েছে কমপক্ষে ২৭ জনকে, তাঁদের গুরুতর জখম হয়েছেন ৮ জন এবং সামান্য জখম হয়েছেন ১০ জন|
প্রশাসন সূত্রের খবর, কুরাঙ্গিনী পাহাড়ি জঙ্গলে আগুন লাগার সময় সেখানে মোট ৩৬ জন ট্রেকার ছিলেন| তাঁদের মধ্যে ২৪ জন হলেন চেন্নাইয়ের এবং ১২ জন ত্রিপুরা থেকে এসেছিলেন| রবিবার বিকেলে ট্রেকিং সেরে ফেরার সময় দাবানলের কবলে পড়েন তাঁরা| দাবানলের গ্রাসে পড়ে অকালেই মৃত্যু হল ৯ জনের| এই ঘটনায় বন দফতরের দিকে অভিযোগের আঙুল উঠেছে| কারণ, মরশুমের এই সময় জঙ্গলের শুকনো পাতায় অনেক সময় আগুন ধরে যায়| তা সত্ত্বেও এতবড় ট্রেকিং দলকে কেন অনুমতি দেওয়া হল, সে বিষয়ে প্রশ্ন উঠছে|
প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের নির্দেশে রবিবারই উদ্ধারকাজে নামে ভারতীয় বায়ুসেনা| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, রাতেই বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| দু’টি হেলিকপ্টারের সাহায্যে দেহ গুলি নিয়ে আসা হবে| আগুন হেলিকপ্টার আগুন নিভিয়েছে| থেনি জেলার কালেক্টর এম পল্লভী বলদেব জানিয়েছেন, দাবানলের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯|
প্রশাসন সূত্রের খবর, চেন্নাই থেকে যে ২৪ জনের দলটি এসেছিল, তার মধ্যে ২৩ জনই মহিলা| ত্রিপুরা থেকে আসা ১২ জনের দলটির মধ্যে তিনজন মহিলা এবং তিনটি শিশু ছিল| একটি শুকনো পাহাড়ি নদীখাতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা| কিন্তু, সেখানে পড়ে থাকা শুকনো পাতায় সহজেই আগুন ধরে যায়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top