News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে বাস উল্টে জখম পাঁচ
Image

বিশ্রামগঞ্জে বাস উল্টে জখম পাঁচ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ মার্চ৷৷ রবিবার দুপুরে বিশ্রামগঞ্জের লুংতাইছড়া টিএসআর ক্যাম্পের সানে একটি বাস উল্টে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন৷ আগরতলা থেকে টিআর০১- এ-১৪৮২ নম্বরের একটি বাস উদয়পুরের দিকে যাচ্ছিল৷ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনাটি ঘটে৷ তাতে গুরুতর জখম হয়েছে বিমল ভৌমিক (৪২), তনয় শীল (৩৪), বাসনা শীল (৬২), তপন দাস (৩৫) এবং গৌরী গোপ (২৪)৷ আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা৷ তাদেরকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়৷ তারমধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ গৌরী গোপের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে  জি বি হাসপাতালে রেফার করা হয়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ বাসটি আটক করেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top