News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিধানসভা ভবনের জেনারেটর রুমে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Image

দিল্লি বিধানসভা ভবনের জেনারেটর রুমে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): দিল্লি বিধানসভা ভবনে আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ছুটির দিন হওয়া বিধানসভা বন্ধ ছিল। তাই বড় ধরণে দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে।
এদিন বিধানসভা ভবনের জেনারেটর রুমের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরতে দেখা মাত্রই খবর দেওয়া হয় দমকলে। দিল্লির দমকলের তরফ থেকে জানানো হয়েছে সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগার খবর তাদের কাছে আসে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। বেলা ১১টা ৩০মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল। এই অগ্নিকণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে। কি কারণে আগুন লেগেছে তার তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কোনও অন্তঘার্ত রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top