News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় সরকার গড়তে চলেছে বিজেপি জোট
Image

ত্রিপুরায় সরকার গড়তে চলেছে বিজেপি জোট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ সকাল ১০ঃ৩০ টা৷ সম্ভবত বিজেপি জোট সরকার গঠন করতে চলেছে৷ এখন পর্যন্ত ভোটের ফলাফল সেই ইঙ্গিতই বহন করছে৷ প্রাপ্ত আসনের নীরিখে বামফ্রন্ট ২৪টি এগিয়ে রয়েছে বলে খবর৷ পক্ষান্তরে বিরোধী বিজেপি জোট শূণ্য থেকে ৩৫ আসনে এগিয়ে রয়েছে৷ অন্যদিকে, জাতীয় কংগ্রেস তার প্রাসঙ্গিকতা সম্পূর্ণভাবে এরাজ্যে হারিয়েছে বলে মনে হচ্ছে৷ প্রাপ্ত আসনের অগ্রগতি পর্যালোচনায় দেখা যাচ্ছে সিপিএম দল তার সেই সাংগঠনিক শক্তি অনেকটাই হারিয়েছে৷ কিন্তু বিজেপি তার সংগঠন ব্যাপকভাবে বিস্তার করতে পেরেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷ যদিও বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন ত্রিপুরায় বিজেপি সেনতৃত্বাধীন সরকারই গঠিত হতে চলেছেন৷ একই কথা বলেছেন নেডার চেয়ারম্যান ড হিমন্ত বিশ্ব শর্মা৷ রাম মাধব ও ড হিমন্ত বিশ্ব শর্মা শনিবার সকালেই দলীয় কার্যালয়ে ঘাঁটি গেড়ে অবস্থান করছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top