News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে রিকশা সওয়ারী মহিলা আইনজীবীর অর্ধলক্ষ টাকা ছিনতাই
Image

রাজপথে রিকশা সওয়ারী মহিলা আইনজীবীর অর্ধলক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলার নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ণচিহ্ণ তৈরি হয়েছে৷ রাজপথ থেকে মহিলা আইনজীবীর অর্থ ছিনতাই করা হয়েছে৷ যদিও সংশ্লিষ্ট ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ বৃহস্পতিবার রাতে রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে৷ রাজ্যের বিশিষ্ট মহিলা আইনজীবী পুষ্পিতা চক্রবর্তী রিকশা চেপে বাড়িতে আসছিলেন৷ তখন মহিলা মহবিদ্যালয় সংলগ্ণ লোকনাথ আশ্রম এবং শ্রীকৃষ্ণ মন্দিরের মাঝামাঝি স্থানে কতিপয় মোটর সাইকেল আরোহী আচমকা ছুটে এসে পুষ্পিতাদেবীর টাকা ভরতি ব্যাগ ছিনিয়ে নেয়৷ ব্যাগে তখন ৫০ হাজার টাকা ছিল৷

রিকশা চালক এবং মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন৷ কিন্তু মোটর সাইকেল আরোহীদের আটকাতে ব্যর্থ হন তাঁরা৷ কিন্তু কয়েকজন প্রত্যক্ষদর্শী মোটর সাইকেলের নম্বর দেখতে পেয়েছেন৷ বৃহস্পতিবার রাতে সংগঠিত এই ঘটনার অব্যবহিত পরেই পূর্ব আগরতলা থানাকে এ বিষয়ে অবহিত করা হয়৷ কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতেদ পারেনি৷ তবে ঘটনাস্থল থেকে থানার দূরত্ব ২০০ মিটারেরও কম বলে জানা গেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top