News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কঋণ খেলাপি : একদিনের ট্রানজিট রিমান্ডে সপুত্র বিক্রম কোঠারি
Image

ব্যাঙ্কঋণ খেলাপি : একদিনের ট্রানজিট রিমান্ডে সপুত্র বিক্রম কোঠারি

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): ব্যাঙ্কঋণ খেলাপের অভিযোগে রোটোম্যাক কলমের মালিক বিক্রম কোঠারি এবং তাঁর ছেলে রাহুলকে বৃহস্পতিবারই গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| শুক্রবার বিক্রম কোঠারি এবং তাঁর ছেলে রাহুলকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হলে, একদিনের ট্রানজিন্ট রিমান্ডে পাঠিয়েছে আদালত| শনিবার লখনউয়ের আদালতে তোলা হবে তাঁদের|

উল্লেখ্য, ব্যাঙ্ক অফ বরোদা, এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ সাতটি ব্যাঙ্ক থেকে ২,৯১৯ কোটি টাকা ঋণ নিয়েছিল বিক্রম কোঠারির রোটোম্যাক গ্লোবাল প্রাইভেট লিমিটেড| সুদে-আসলে সেই অঙ্ক এখন বেড়ে হয়েছে ৩,৬৯৫ কোটি টাকা| ব্যাঙ্ক অফ বরোদার তরফে অভিযোগ দায়েরের পরই বিক্রম এবং তাঁর পরিবারের সদস্যদের জেরা করা শুরু করে সিবিআই| বৃহস্পতিবার নয়াদিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল বিক্রম কোঠারিকে| উত্তর প্রদেশের কানপুরে তাঁর এবং তাঁর ছেলের বাড়িতে তল্লাশিও চালানো হয়| পরে গ্রেফতার করা হয় বিক্রম কোঠারি এবং তাঁর ছেলে রাহুলকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top