নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরে কৃষ্ণনগর টিআরটিসি অফিস সংলগ্ণ ইউকো ব্যাঙ্কে রাতে চোরের দল হানা দেয়৷ একটি লেপটপ ও কিছু টাকা হাতিয়ে নিয়ে গেছে৷ ব্যাঙ্কের কাগজপত্র লন্ডভন্ড করে দিয়ে গেছে৷ ব্যাঙ্ক কর্মীরা ব্যাঙ্কে এসে চোরের কান্ড প্রত্যক্ষ করে রীতিমতো হতবাক হয়ে যান৷ এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চুরিকান্ডে কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ শহরের নিরাপত্তা বলয়ে এ ধরনের চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে৷ রাত্রিকালীন আগরতলা শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী উঠেছে৷

ব্যাঙ্কে চোরের হানা, হাতিয়ে নিল লেপটপ ও টাকা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















