News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ধর্মনগর কলেজ, আহত পাঁচ
Image

দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ধর্মনগর কলেজ, আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ধর্মনগর, ২১ ফেব্রুয়ারি৷৷ রাজনৈতিক সন্ত্রাসে ধর্মনগর কলেজ উত্তপ্ত৷ এসএফআই কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে এবিভিপির সমর্থকরা৷ সংঘবদ্ধ হামলায় পাঁচজন আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে ছাত্র রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷

বিধানসভা নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা হয়নি৷ এরই মধ্যে ধর্মনগর কলেজে দুটি ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে৷ শাসক দলীয় ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির মধ্যে বুধবার ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ অভিযোগ, এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সভাপতি আনন্দ ত্রিবেদী ও সম্পাদক অভিষেক সোমের নেতৃত্বে এসএফআইয়ের কতিপয় সমর্থক এবিভিপির সমর্থকদের উপর হামলা চালায়৷ হামলায় এবিভিপির প্রসেনজিৎ দত্ত, নিবি দেবনাথ, পুষ্পজিৎ নাথ, পিংকি দেবনাথ ও নীলাঞ্জনা ভট্টাচার্য আহত হন৷ তাদেরকে হুমকি দেওয়া হয় রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হচ্ছে৷ বামফ্রন্ট সরকারা গঠন হলে এবিভিপির সমর্থকদের কলেজ ছাড়তে হবে বলে হুমকি দেওয়া হয়৷ বিষয়টি এবিভিপির সমর্থকরা কলেজের অধ্যক্ষ শম্ভু রক্ষিতকে জানায়৷ অধ্যক্ষ বিষয়টি সুরাহার চেষ্টা করেন বলে জানান৷ অধ্যক্ষের সঙ্গে কথা বলে এবিভিপির সমর্থকরা যখন ফিরে আসছিল তখনই এসএফআইয়ের সমর্থকরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ ছাত্র সংঘর্ষের খবর পেয়ে ধর্মনগর কলেজে ছুটে যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ কলেজের অধ্যক্ষ নিজেও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন৷ ধর্মনগর কলেজে এবিভিপির উপর হামলার জল বহুদূর পর্যন্ত গড়ানোর আশঙ্কা রয়েছে৷ পুলিশ সার্বিক পরিস্থিতির দিকে দৃষ্টি রেখে চলেছে৷

এদিকে, এই ঘটনার পর র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে বলে খবর৷ গোটা ধর্মনগরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে৷ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহলদারী চালিয়ে যাচ্ছে৷ স্থানীয় পুলিশ প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে৷ এদিনের ঘটনায় কলেজ চত্বরে যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে আশেপাশের লোকজনও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়৷ উভয় ছাত্র সংগঠনের প্রচুর সংখ্যায় কর্মী ও সমর্থক হাসপাতাল চত্বরে ভীড় করায় দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিল পুলিশ প্রশাসন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top