News Flash

  • Home
  • Uncategorized
  • ইপিএফে সুদের হার কমল ০.১ শতাংশ
Image

ইপিএফে সুদের হার কমল ০.১ শতাংশ

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : সুদের হার কমাল এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। বুধবার ইপিএফে সুদের হার ০.১ শতাংশ কমানোয় ৮.৬৫ শতাংশ থেকে কমে তা হল ৮.৫৫ শতাংশ। ২০১৭-১৮ আর্থিক বছর থেকে এই সুদের হার প্রযোজ্য হবে।
পিপিএফের পর এবার ইপিএফও বা এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার। ইপিএফে আগে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ থেকে | এদিন এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফে সুদের হার ০.১ শতাংশ কমানোয় তা হল ৮.৫৫ শতাংশ। ২০১৭-১৮ আর্থিক বছর থেকে এই সুদের হার প্রযোজ্য হবে।
ইপিএফে জমানো টাকা নিশ্চয়তা দেয় সাধারণ মানুষকে। সেই ইপিএফেই ধাপে ধাপে কমছে সুদের হার। গত কয়েকবছর ধরেই সুদের হার কমছে। ২০১৬-১৭ অর্থবর্ষে ৮.৬৫ সুদের হার ছিল ইপিএফে। তার আগের অর্থবর্ষ অর্থাত্ ২০১৫-১৬ আর্থিক বছরে ৮.৮ শতাংশ ছিল সুদের হার। অবসরকালীন এই তহবিলে প্রায় ৫ কোটি গ্রাহক রয়েছেন।
এর আগে পিপিএফেও সুদের কমিয়েছে কেন্দ্রীয় সরকার। ০.২ শতাংশ সুদ কমিয়ে করা হয়েছে ৭.৬ শতাংশ। আর্থিক বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিকে সাধারণ মানুষকে উত্সাহিত করতে চাইছে সরকার। মুদ্রাস্ফীতি দিনে দিনে বাড়ছে, এমতাবস্থায় সুদের হার বারবার কমানোয় মধ্যবিত্তের সঙ্কট বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top