News Flash

  • Home
  • Uncategorized
  • বামেদের বিরুদ্ধে বিদ্রোহের আগুনে ঘি ঢেলে স্বপ্ণ ফেরি করলেন প্রধানমন্ত্রী
Image

বামেদের বিরুদ্ধে বিদ্রোহের আগুনে ঘি ঢেলে স্বপ্ণ ফেরি করলেন প্রধানমন্ত্রী

সোনামুড়া থেকে ফিরে সন্দীপ বিশ্বাস, ৮ ফেব্রুয়ারী৷৷ মানুষের আবেগকে পুঁজি করে বামেদের বিরুদ্ধে বিদ্রোহের আগুনে ঘি

বৃহস্পতিবার সোনামুড়াায় বিজেপির নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি নিজস্ব৷

ঢেলে দিয়ে স্বপ্ণ ফেরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অধিকার আদায়ে অটল থাকতে হবে, তবেই সম্ভব পরিবর্তন, বুঝিয়েছেন তিনি৷ সাথে ভরসা দিয়েছেন, টানা ২৫ বছরের বামফ্রন্টের শাসনে রাজ্যবাসী অধিকার  ন্যুনতম আদায় করতে না পারলেও, শুধু একবার সরকার পরিবর্তনে উন্নয়নমুখী হবে ত্রিপুরা৷ কর্মচারীদের সপ্তম বেতন কমিশন লাগু করা সহ বেকারদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সাথে যোগ করেন, বাড়ানো হবে শ্রমিকদের ন্যুনতম মজুরীও৷ শুধু তাই নয়, চিটফান্ড কান্ডে যাঁরা সাধারণ মানুষের অর্থ লুটেছেন, বিজেপি ক্ষমতায় আসলে তাঁদের গারদে পাঠানো হবে বলে হুশিয়ারী দিয়েছেন তিনি৷ এদিকে, আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা বলেছেন, ঐক্যবদ্ধভাবে সুন্দর ত্রিপুরা গড়ে তুলতে আমরা অঙ্গিকারবদ্ধ৷

বৃহস্পতিবার সোনামুড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভাষণে তিনি প্রাধান্য দিয়েছেন উন্নয়নকে৷ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে রাজ্যের তা বুঝাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, যোগাযোগের মাধ্যমে পরিবর্তন মূলমন্ত্র বিজেপি’র৷ তাঁর কথায়, ত্রিপুরায় মানিক নয়, হীরা’র প্রয়োজন৷  তর্জমা করলে হীরা’র মানে হল এইচ-হাইওয়েজ, আই-আইওয়েজ, আর-রোডওয়েজ এবং এ-এয়ারওয়েজ৷ এই চারটি মাধ্যমে রাজ্যের উন্নয়ন আরো ত্বরান্বিত করা সম্ভব৷ ত্রিপুরার নামের ব্যাখ্যা করতে গিয়ে মোদি জানান, তিনটি টি শব্দ নিয়ে তিনি রাজ্যে এসেছেন৷ ট্রেড, ট্যুরিজম এবং ট্রেনিংয়ের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনতে কাজ করা হবে৷

এদিন তিনি বিদ্রুপ করে বলেন, রাজ্যের মানুষ ভুল করে মানিক পরে নিয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত এই মানিক খুলে ফেলা না হবে ততক্ষণ রাজ্যের ভাগ্য পরিবর্তন হবেনা৷ তাঁর কথায়, মানিক থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে৷ এখন রাজ্যবাসীর প্রয়োজন হীরা৷ তাঁর কথায়, পূর্বোত্তরের উন্নয়ন না হলে দেশের ভাগ্য বদলাবে না৷ তাঁর মতে, ত্রিপুরার ভাগ্য বদলালে দেশের ভাগ্যও বদলাবে৷

এদিন প্রধানমন্ত্রী মোদী ত্রিপুরাসুন্দরী দেবীর ভূমিকে প্রণাম জানান৷ সাথে বলেন, ত্রিপুরার ইতিহাস গৌরবময়৷ তাঁর বক্তব্য, ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর সমাজ গঠনে বড় ভূমিকা নিয়েছিলেন৷ দেশের সাথে ত্রিপুরা যুক্ত হওয়ার পরেও রাজাদের ভূমিকা ছিল যথেষ্ঠ গুরুত্বপূর্ণ৷ কিন্তু, দুর্ভাগ্যের বিষয় হল বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর অকালে পৃথিবী থেকে চলে গিয়েছেন৷ আর তখনই সুযোগ সন্ধানিরা সক্রিয় হয়ে উঠে৷

প্রধানমন্ত্রী এদিন নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী মানিক সরকারের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন৷ তাঁর কথায়, তিনি উপর দিয়ে খুবই স্বচ্ছ, সাদা সিধে লোক, সাদা পোষাক পড়েন৷ উপর দিয়ে দেখা যায় খুব ভালো মানুষ৷ কিন্তু ভিতরটা খুবই কালো, অন্ধকারে ঢাকা৷ সেজন্যই রাজ্যকেও অন্ধকারের যুগে নিয়ে রেখেছেন৷ তাই এখন এই রাজ্যকে অন্ধকারের যুগ থেকে বের করে উন্নয়নের যুগে নিয়ে যেতে হবে৷ এদিন তিনি উষ্মা প্রকাশ করে বলেন, রাজ্যে গণতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়েছে৷ কমিউনিস্টরা যেখানেই ক্ষমতায় রয়েছে, সেখানেই গণতন্ত্রকে লাঠি দিয়ে চালানোর চেষ্টা করে৷ পশ্চিমবঙ্গে তাই হয়েছে৷ এখন ত্রিপুরা এবং কেরালায় এই পথেই হাঁটছেন কমিউনিস্টরা৷ তাঁর মতে, কমিউনিস্ট শাসনে বিরোধীদের ন্যুনতম অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়৷ এমনকি, বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয়৷ তাঁর দাবি, এধরণের পরিস্থিতি মানুষকে এক অসীম যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছে৷ রাজ্যের মানুষ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে লড়াইয়ে নেমেছেন৷ আর তাদের সাথে দাঁড়িয়েছে বিজেপি৷

এদিন প্রধানমন্ত্রী চিটফান্ড কাণ্ডে যারা গরিবের টাকা লুটেছেন, বিজেপি ক্ষমতায় আসলে তাদের জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন৷ রোজভ্যালিতে গরিবের টাকা কারা লুটেছেন সেই প্রশ্ণ তুলে তিনি জানতে চান  লুটেরাদের সাঁজা দেওয়া উচিত কিনা৷ তিনি বলেন, যারা গরিবের টাকা লুটেছেন তাদের এখন সাঁজা দেওয়ার সময় এসেছে৷ বিজেপি ক্ষমতায় আসলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে অন্য কেউ গরিবের টাকা লুঠতে সাহস না করে৷

রাজ্যের শ্রমিকদের সারা দেশের সাথে মিলিয়ে ন্যুনতম মজুরী নির্ধারন করার প্রয়োজন কিনা তাও এদিন জানতে চান প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, কমিউনিস্টরা শ্রমিক দরদি হিসাবে নিজেদের তুলে ধরতে ন্যুনতম মজুরী বৃদ্ধির দাবি করে থাকেন৷ কিন্তু, বাস্তবে তারা নিজেরাই শ্রমিকদের ন্যুনতম মজুরী বৃদ্ধির কোন পদক্ষেপ নেয়নি৷ টানা ২৫ বছর ধরে কমিউনিস্টরা এই রাজ্যের ক্ষমতায় রয়েছেন৷ অথচ তারা, মানুষের অধিকার প্রদান করেনি৷ এদিকে, সপ্তম বেতন কমিশন নিয়েও রাজ্যের শিক্ষক কর্মচারীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ১৯৯৬ সালের পর থেকে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন সংশোধন হয়নি৷ সপ্তম বেতন কমিশন এ রাজ্যে কেন লাগু হচ্ছেনা, সেই প্রশ্ণ তুলেছেন তিনি৷ তাঁর কথায়, রাজ্য সরকারের বঞ্চনা সত্বেও কর্মচারীরা ভয়ে এবং চাপের মুখে নিরব থাকেন৷ কারণ, মুখ খুললেই চাকরী হারানোর ভয়ে তটস্থ তাঁরা৷ তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় আসলেই শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশন লাগু করা হবে৷ সাথে যোগ করেন, শ্রমিকদের ন্যুনতম মজুরী সারা দেশের সাথে সাযুজ্য রেখে নির্ধারণ করা হবে৷

এদিকে, প্রধানমন্ত্রী মোদি রাজ্যের বিবিধতা রক্ষায় সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ কারণ, এদিনের সমাবেশে ভাষণে আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা ঐক্যবদ্ধভাবে সুন্দর ত্রিপুরা গড়ে তোলার ডাক দিয়েছেন৷ তাঁর বক্তব্য, পাহাড় সমতল একাকার হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করবে৷ জাতি উপজাতি ঐক্যবদ্ধভাবে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top