News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল এখন আমারও বস : সোনিয়া গান্ধী
Image

রাহুল এখন আমারও বস : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের পর রাজস্থানে কংগ্রেসকে লড়াইয়ে ফিরিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সম্প্রতি রাজস্থান উপনির্বাচনে দু’টি লোকসভা ও বিধানসভা কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস| কংগ্রেসের এই সাফল্যের জন্য পরোক্ষভাবেই রাহুল গান্ধীকে ‘কৃতিত্ব’ দিলেন তাঁর মা তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| বৃহস্পতিবার কংগ্রেস সংসদীয় পার্টির বৈঠকে রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে সোনিয়া গান্ধী বলেছেন, ‘আমাদের এখন নতুন কংগ্রেস সভাপতি আছেন| তাঁর মঙ্গলকামনা করছি| তিনি এখন আমারও বস, এ বিষয়ে কোনও সন্দেহ নেই|’
রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার আগেই গুজরাট ও সাম্প্রতিক রাজস্থান উপনির্বাচন প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেছেন, ‘গুজরাটে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও আমরা ভালো ফল করেছি| তাছাড়া সাম্প্রতিক রাজস্থান উপনির্বাচনের ফলাফল ছিল ভালই| এই ফলাফল আভাস দিচ্ছে পরিবর্তনের হাওয়া আসছে|’ পাশাপাশি কর্নাটকে কংগ্রেসের পুনরায় জয় নিয়েও আশাপ্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী|
এদিন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সোনিয়া গান্ধী বলেছেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর ৪ বছর অতিক্রান্ত হল| এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বিচার ব্যবস্থা, গণমাধ্যম এবং নাগরিক সমাজের উপর পরিকল্পিতভাবে আঘাত হানা হয়েছে| তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে|’
উল্লেখ্য, সম্প্রতি রাজস্থান উপনির্বাচনে দু’টি লোকসভা কেন্দ্র (আলওয়ার ও আজমেড়) এবং বিধানসভা কেন্দ্র (মণ্ডলগড়) বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস| বিজেপিকে ধরাশায়ী করে জয়ী হয়েছে কংগ্রেস| রাজস্থান উপনির্বাচনে কংগ্রেসের এই জয় স্বাভাবিকভাবেই অক্সিজেন জুগিয়েছে কংগ্রেস নেতৃত্বকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top