News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম বিজেপির রক্তক্ষয়ী শক্তির মহড়া, হাসপাতালে দশ, জয়নগরে রাজনৈতিক সংঘর্ষে রাজধানী শহরে আতঙ্ক বাড়ছে
Image

সিপিএম বিজেপির রক্তক্ষয়ী শক্তির মহড়া, হাসপাতালে দশ, জয়নগরে রাজনৈতিক সংঘর্ষে রাজধানী শহরে আতঙ্ক বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে আগরতলা শহরের জয়নগর এলাকা৷

শহরের জয়নগরে রাজনৈতিক সংঘর্ষের পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ ছবি নিজস্ব৷

সিপিএম ও বিজেপির মধ্যে সংঘর্ষের এই ঘটনায় গোটা রাজধানীতে আতঙ্কের পরিবেশ কায়েম করেছে৷ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ সেই সাথে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে৷ সংঘর্ষে দশজন আহত হয়েছেন৷ আহতরা প্রত্যেকেই বিজেপির বলে দাবি করেছে দল৷ আহতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়  যখন বিজেপির পথসভাকে কেন্দ্র করে৷

সংবাদে প্রকাশ, সোমবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে জয়নগরের রাজনগর এলাকায় একটি পথসভা করা হয়৷ এই পথসভা শেষ হওয়ার পর দলীয় কর্মী সমর্থকরা যখন যে যার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল তখনই ঘটে সংঘর্ষের ঘটনা৷ বিজেপির অভিযোগ দলীয় কর্মীদের উপর সিপিএমের ক্যাডার বাহিনী অতর্কিত হামলা চালায়৷ তখন সেখানে উপস্থিত ছিল কয়েকজন টিএসআর জওয়ান৷ হামলার মুখে পড়ে বিজেপির কর্মীরা রীতিমতো হতচকিত হয়ে পড়েন৷ বিভিন্ন এলাকায় খবর ছড়িয়ে পড়ে হামলার বিষয়ে৷ সঙ্গে সঙ্গে প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী ঘটনাস্থলে পৌঁছে এবং সিপিএম ক্যাডারদের হামলা প্রতিরোধ করে৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে৷ দুই দলের কর্মীদের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে টিএসআর জওয়ানরা মৃদু লাঠি চার্জ করে বলে জানা গিয়েছে৷ হামলার ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত৷ তিনিও হামলাকারীদের আক্রমণের মুখে পড়েন৷ তিনি কোনও রকমে প্রাণ রক্ষা করেন৷ খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার ওসি সহ বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে৷ সুরজিৎ দত্তকে কোনওরকমে দলীয় কর্মীরা উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন৷ খবর পেয়ে সেখানে পৌঁছেন বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত সহ দলীয় কর্মীরা৷ পুলিশের সামনে বিজেপি নেত্রী অভিযোগ করেছেন সিপিএমের ক্যাডাররা স্থানীয় একটি আবাসনের ভেতরে প্রবেশ করে আত্মগোপন করে আছে৷ পুলিশ যাতে তাদের ধরে নিয়ে আসে৷ পুলিশ সেই মোতাবেক ঐ আবাসানে তল্লাসী চালায়৷

পরে বিজেপির তরফ থেকে পশ্চিম আগারতলা থানায় একটি মামলা দায়ের করা হয়৷ এদিকে, এদিনের সংঘর্ষে আহতরা হলেন গোবিন্দ বসাক, রাকেশ ধর, সুকেশ সরকার, সুকুমার পাল, পিনু মিয়া, জহর দাস৷ বাকিদের নাম জানা যায়নি৷ দশ জনের মধ্যে দুইজন মহিলাও রয়েছেন৷ এদিকে, এই সংঘর্ষের ঘটনার পর গোটা জয়নগর ও আশেপাশের এলাকায় ব্যবসায়ীরা তাদের দোকনপাট বন্ধ করে দিয়েছেন৷ এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠে৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পরিস্থিতি মোকাবিলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ পুলিশের পদস্থ অফিসাররা পরিস্থিতির দিকে নদর রেখে চলেছেন৷ শহরের অন্যান্য এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top