News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে ফের বিভেদকামী শক্তি বললেন মানিক সরকার
Image

বিজেপিকে ফের বিভেদকামী শক্তি বললেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যভাগের চক্রান্তে বিজেপি প্রত্যক্ষভাবে শামিল হয়েছে বলে ফের অভিযোগ

ধর্মনগর আয়োজিত এক জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷

তুলেছেন পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রাজ্যকে অশান্তির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷

ধর্মনগর আয়োজিত এক জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার বলেন, রাজ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে৷ ইতোপূর্বেও হয়েছে৷ তখন তা সফল হয়নি৷ আগে যারা স্বাধীন ত্রিপুরার ডাক দিয়েছিল তারাই এখন পৃথক রাজ্যের কথা বলছে৷ মানুষ তাদের বরদাস্ত করবে না৷ কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি তাদের মদত যোগাচ্ছে৷ দেশের স্বাধীনতা এরা চায়নি৷ দেশের সংখ্যালঘু অংশের জনগণের বিরোধী ছিল এরা৷ আর এদের লোকেরাই এখন রাজনৈতিক দল করে ক্ষমতায় এসে দেসাত্ববোধ শেখাচ্ছে৷ বিভাজনের রানীতি এরা প্রতম থেকেই করে আসছে৷ আর এখনও তারা এই বিষয়েই সক্রিয় রয়েছে৷ তাদের এই রাজ্যে প্রতিহত করতে হবে৷

তিনি আরও বলেন, কংগ্রেসের দুর্বলতার কারণে বিজেপি ক্ষমতায় এসেছিল৷ কিন্তু এখন দেশবাসী বুঝতে পারছেন এরা কতটা বিপজ্জনক৷ দেশের মানুষ বিকল্প খুঁজছেন৷ ত্রিপুরাই বিকল্পের পথ দেখাচ্ছে৷বিজেপির অগ্রগতি এই রাজ্যে এসে রুখে যাবে৷ জনগণ বিভেদকামীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি৷ উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী মানিক সরকার ইদানীং সারা রাজ্যে নির্বাচনী প্রচারের মূল দায়িত্বে রয়েছেন৷ সিপিআইএম এর তারকা প্রচারকদের মধ্যে এক নম্বরে রয়েছে পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top