নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ ভোটের মুখে সরকারকে চাপে ফেলে বড়সড় বিদ্রোহ ঘোষণা করল ১০,৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের একাংশ৷ রবিবার সাব্রুম মহকুমার চাকুরিচ্যুত শিক্ষকরা আগামীদিনের লক্ষ্য নির্ণয় করতে সাব্রুম রামঠাকুর আশ্রমে এক বৈঠকে মিলিত হয়৷ বৈঠকে প্রায় চল্লিশ জন উপস্থিত ছিলেন৷ বৈঠক শেষে সাংবাদিকদের তাঁরা জানিয়েছেন বামফ্রন্ট সরকার শিক্ষকদের নিয়ে রসিকতা করেছে৷ তাই তাঁরা বামফ্রন্টকে ভোট বয়কট করবেন৷ তাঁদের অভিযোগ শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার সর্বদলীয় বৈঠক ডেকে বিশেষ অর্ডিন্যান্স এনে চাকুরি বাঁচানোর উদ্যোগ নেয়নি৷ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করলে রাজ্যে বিশাল ক্ষতি হবে৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রচেষ্টায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সদর্থক আশ্বাস পেয়েছেন তারা৷ নতুন সরকার গঠিত হলে শিক্ষকদের চাকুরির নিশ্চয়তার জন্য কেন্দ্রের সহযোগিতা চাইবে৷ এইবারের নির্বাচন রাজ্যের শিক্ষকদের সামনে বড় চ্যালেঞ্জ বলেও তাঁরা দাবি করেন৷ প্রসঙ্গত, বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে রাজ্যের ১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধিদের নিয়ে দিল্লীতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নযন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হয়৷

চাকুরিচ্যুত শিক্ষকদের একাংশের ভোট বয়কটের সিদ্ধান্ত
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















