News Flash

  • Home
  • Uncategorized
  • নজর কাড়া কেন্দ্র বনমালীপুরে ত্রিশঙ্কু লড়াই, শেষ হাসি কার?
Image

নজর কাড়া কেন্দ্র বনমালীপুরে ত্রিশঙ্কু লড়াই, শেষ হাসি কার?

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াই জমে

বিপ্লব দেব, বিজেপি(বাঁয়ে), গোপাল চন্দ্র রায়, কংগ্রেস(মাঝে), অমল চক্রবর্তী, সিপিআইএম(ডানে)৷

উঠেছে৷ ১৩’র বিধানসভা নির্বাচনে ৫২ শতাংশ ভোট ব্যাঙ্ক নিয়ে ৫০ টি আসনে জয়ী হয় বামফ্রন্ট৷ তৎকালীন কংগ্রেস ৪৬ শতাংশ ভোট টেনে ১০ টি আসন দখল করে বিরোধী দলের মর্যাদা রক্ষা করেছিল৷ ১৮’র নির্বাচনে চমকভড়া বিধানসভা কেন্দ্র ৯ বনমালীপুর৷ দীর্ঘ দেড় দশক কেন্দ্রটি কংগ্রেস দলের দখলে৷ নতুন সমীকরণ এবার বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ শাসক দল দূর্গ দখল করতে বিতর্ক জিইয়ে রেখে শরিক দল থেকে সি পি আই এম প্রার্থী করেছে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীকে৷ ত্রিশঙ্কু লড়াইয়ে জমে উঠলেও প্রচার, জয় নিয়ে নিশ্চিত হতে পারছেনা কোন শিবির৷

২০১৩-র বিধানসভা নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯,১৮২ জন৷ ১৮’র মোট ভোটার ৩৯,৬৪০ জন৷ নতুন ভোটার সংযোজন হয়েছে ৪৫৮ জন৷ বিজেপি’র পাখীর চোখ কেন্দ্রটি দখল করতে৷ রাজ্যের তরুণ নেতা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব বাড়ি বাড়ি প্রচার করে বিকাশের বার্তা দিচ্ছেন৷ বর্তমান বিধায়ক গোপাল রায় চতুর্থবার জনসেবার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন ভোটারদের কাছে৷ বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমল চক্রবর্তীর দাবী ১৫ বছর ধরে এলাকায় উন্নয়ন হয়নি৷ বিজেপি প্রার্থী বহিরাগত বলে কটাক্ষ করছেন অমল বাবু৷ শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে বামফ্রন্ট প্রার্থীকে জয়ের জন্য ভোট দেওয়ার আবেদন করছেন শ্রীচক্রবর্তী৷

উল্লেখ্য, বনমালীপুর কেন্দ্রটি বরাবর বিরোধী দলের শক্ত ঘাঁটি৷ দীর্ঘদিন বনমালীপুরে মূল লড়াই হয়েছিল কংগ্রেস বনাম সি পি এমের৷ ব্যতিক্রমী এবারের নির্বাচনে ত্রিশঙ্কু লড়াই হচ্ছে৷ অবাম ভোট বিভাজনে জয় নিয়ে কোন ফর্মূলা প্রয়োগ করবে চিন্তিত উভয় শিবির৷ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় ভোট পেয়েছিলেন ১৯,৪৬৪৷ সি পি আই বিজিত প্রার্থী ১৩,৭০২ টি ভোট৷ ৫৭৬২ ভোটের ব্যবধানে জয়ী হয় কংগ্রেস প্রার্থী৷

দলবদলের হাওয়ায় বিরোধী ভোট ব্যাঙ্কের বৃহৎ অংশ বিজেপি’তে মিশে গিয়েছে৷ শাসক দলের কমিটেড ভোটারদেরও একটি অংশে ভাঙ্গন ধরেছে৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের দাবী ৫৭৬২ ভোট মূল নির্ণায়ক শক্তি৷ কংগ্রেস ও সি পি এমের ভাঙ্গন এবং বিজেপি হাওয়া কাজে লাগিয়ে কেন্দ্র দখলের স্বপ্ণ দেখছে ভারতীয় জনতা পার্টি৷

জানা গিয়েছে, এলাকার বিধায়কের ঘড়ে সিঁদ কেটে নীরবভাবে কমিটেড ভোটরদের দলে টানছে বিজেপি৷ বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমল চক্রবর্তীও রাজনৈতিক বিচক্ষনতা, যুবাদের বড় অংশ নিজেদের অনুকূলে আনতে সফল হয়েছেন৷ ১৬৯৬ শতাংশ ভোটের মার্জিনে বরাবর বিরোধী কংগ্রেস দখল করেন বনমালীপুর৷ রাজনীতিতে স্বচ্ছ ইমেজ, ক্রমবর্ধমান জনপ্রিয়তা বৃদ্ধি এবং মানুষের পরিবর্তনের টনিক দেওয়া বিপ্লব বাবুর ক্যারিয়ারের প্রশ্ণে দাপিয়ে বেড়াচ্ছেন এলাকায়৷ অবাম ভোট দ্বি-খন্ডিত হওয়াকে কাজে লাগিয়ে শাসক শিবির গোলপোস্টে গোল করতে পারে, উড়িয়ে দিচ্ছেনা তথ্যবিজ্ঞ মহল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top