News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ও আইপিএফটির কর্মীদের সাথে দফাওয়ারি বৈঠক হিমন্তবিশ্বের
Image

বিজেপি ও আইপিএফটির কর্মীদের সাথে দফাওয়ারি বৈঠক হিমন্তবিশ্বের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ জোট সঙ্গী আইপিএফটির কর্মী সমর্থকদের সাথে একাধিক স্থানে শুক্রবার দফাওয়ারি বৈঠক করেছেন বিজেপির নির্বাচন প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা৷ ঐ বৈঠকগুলিতে বিজেপি কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন৷ হাতে হাত মিলিয়ে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য বিজেপি এবং আইপিএফটি কর্মী সমর্থকদের পরামর্শ দিয়েছেন ড শর্মা৷ এদিন তিনি দলের রাজ্য প্রভারী সুনিল দেওধর এবং আইপিএফটি নেতাদের সাথে নিয়ে খোয়াই জেলা ও পশ্চিম জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় বৈঠক করেছেন৷

জানা গেছে, সিমনা, মোহনপুর মহকুমার হেজামারা, তেলিয়ামুড়া মহকুমার দুস্কি, আসারামবাড়ী বিধানসভা কেন্দ্রের বাসইবাড়ী, খোয়াই জেলার ছনখোলা এবং শান্তিরবাজারের সুভাষ কলোনীতে বিজেপি এবং আইপিএফটির কর্মীসমর্থকদের সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে ড শর্মা মোদী সরকারের উন্নয়নমুখি কর্মসূচী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের দৃষ্টিভঙ্গী আসন্ন নির্বাচনে প্রচারে তুলে ধরার জন্য পরামর্শ দিয়েছেন৷ ছনখোলায় বৈঠকে ড শর্মা বলেন, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষের মধ্যে যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে তা খুবই প্রসংশনিয়৷ এই উৎসাহ নির্বাচন পর্যন্ত সকলের মধ্যে একইভাবে জাগিয়ে রাখতে হবে৷ তবেই, বামফ্রন্টকে পরাস্থ করা সম্ভব বলে দাবি করেন ড শর্মা৷

এদিনের বৈঠকগুলিতে বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব বিশেষভাবে জোর দিয়েছেন সিপিএমের আসল রূপ তুলে ধরার বিষয়ে৷ তাঁদের বক্তব্য, রাজ্যের মানুষের কাছে সিপিএমের আসল রূপ ফুটে উঠেছে৷ সারা দেশে সিপিএম গ্রহণযোগ্যতা হারিয়েছে৷ এ রাজ্যেও তাঁরা গ্রহনযোগ্যতা হারাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হিমন্তবিশ্ব শর্মা ও সুনিল দেওধর৷ তাদের বিশ্বাস, আগামী ৩ মার্চ নির্বাচনী ফলাফলে তা প্রমাণিত হবে৷ রাজ্যের মানুষ সিপিএমকে যোগ্য জবাব দেবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top