News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবত প্রদর্শনের সময় মহারাষ্ট্রের একটি সিনেমা হলের বাইরে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্য
Image

পদ্মাবত প্রদর্শনের সময় মহারাষ্ট্রের একটি সিনেমা হলের বাইরে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্য

থানে, ২৮ জানুয়ারি (হি.স.) পদ্মাবতের প্রদর্শন বন্ধ করার প্রয়াস অব্যহত। শনিবার থানের একটি সিনেমা হলে পদ্মাবত সিনেমা দেখানো হচ্ছিল। সেই সময় সিনেমা হলের বাইরে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে। শনিবার রাতে ঘটনাটি মহারাষ্ট্রের থানের কল্যাণ এলাকার একটি সিনেমা হলের বাইরে ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি রাত ৯ টা নাগাদ সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বোমাটি ছোড়া হয়। কিন্তু সৌভাগ্যবসত বোমাটি ফেটে যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি বোমাটি বেশ বড় ছিল। সিনেমা হলের পাশে একটি গ্যাস স্টেশন রয়েছে। বোমাটি যদি ফেটে যেত তা হলে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারত। কিন্তু ভাগ্যের জোরে বোমাটি ফেটে যায়নি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এই কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর সঙ্গে কর্নি সেনার কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে মুক্তি পাওয়ার দুই দিনের মধ্যেই ৫৯ কোটি টাকা এখনও পর্যন্ত আয় করেছে এই সিনেমাটি। উল্লেখ্য, সিনেমাটি বন্ধের জন্য দেশের একাধিক সিনেমা হলগুলির মালিকদের হুমকি দেওয়া হয়েছিল কর্নি সেনার পক্ষ থেকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top