News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন শৃঙ্খলা সহ নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করে দিল্লী ফিরে গেলেন জৈন
Image

রাজ্যের আইন শৃঙ্খলা সহ নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করে দিল্লী ফিরে গেলেন জৈন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলি পর্যালোচনা করে দিল্লি ফিরে গেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ শনিবার তিনি মহাকরণে মুখ্যসচিব এবং পুলিশের মহানির্দেশকের সাথে বৈঠক করেছেন৷ এই বৈঠকে আইজি আইন শৃঙ্খলা, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং সিআরপিএফ ও বিএসএফ এর পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায় জানিয়েছেন, এদিনের বৈঠকে প্রধানত আদর্শ আচরণ বিধি কড়াভাবে পালনের বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তাছাড়া, নির্বাচনে প্রয়োজনীয় সমস্ত খুঁটি নাটি বিষয়গুলিও সময়ের মধ্যে প্রস্তুত করার জন্যও বলা হয়েছে৷ ডেপুটি নির্বাচন কমিশনার সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে রেম্প, বিদ্যুৎ, পানীয়জল, শৌচালয় ইত্যাদি বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছেন৷ রাজ্য সফরে এসে নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখে ডেপুটি নির্বাচন কমিশনার সন্তুষ্ট নাকি অসন্তোষ্ট তা এদিনের বৈঠকে বোঝা যায়নি বলে জানিয়েছেন শ্রী রায়৷

এদিকে পশ্চিম জেলার জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ড মিলিন্দ রামটেকে এদিন জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারী রাজ্যে এক্সপেন্ডিচার অবজারভার আসছেন৷ পাশাপাশি দফায় দফায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও আসছে৷ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দেবাশিষ মোদক জানিয়েছেন, বিজেপি, সিপিআইএম, সিপিআই এবং কংগ্রেস ডেপুটি নির্বাচন কমিশনারের সাথে আজ দেখা করেছে৷ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা তাদের দলের তরফে বক্তব্য ডেপুটি নির্বাচন কমিশনারের কাছে রেখেছেন৷ ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ বিকেলে দিল্লি ফিরে গেছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top