News Flash

  • Home
  • Uncategorized
  • টাওয়ার ভেঙ্গে পড়ল ঘরের চালে, কর্মীদের গণধোলাই
Image

টাওয়ার ভেঙ্গে পড়ল ঘরের চালে, কর্মীদের গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের সংস্কারহীন টাওয়ার ভেঙ্গে পড়ে বসত ঘরের চালে৷ অল্পেতে রক্ষা পেল বাড়ির লোকজন৷ ঘটনাটি ঘটেছে বুধবার সাতসকালে অমরপুর মহকুমার রাউখল পাড়া এলাকায়৷ টাওয়ার ভেঙ্গে পড়ার পর টাওয়ারের কর্মীরা সংস্কার করতে গিয়ে ক্ষুব্ধ জনতার হাতে উত্তম মধ্যম খেয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশকে বেগ পোহাতে হয়৷ জানা গিয়েছে টাওয়ারটি ভেঙ্গে পড়ে দুটি বাড়ির চারটি ঘরের টিনের চাল দুমড়ে মুচড়ে গিয়েছে৷

সরকারী নিম্নমানের কাজ এবং তদারকির খেসারত দিতে হলো স্থানীয়দের৷ আচমকা  ভেঙ্গে পড়েছে কেন্দ্রীয় সরকারের চ্যানেল সম্প্রচারকারী টি ভি টাওয়ারটি৷ অভিযোগ টিনের চালে টাওয়ার ভেঙ্গে পড়ার খবর পেয়ে সময়মতো পৌঁছায়নি বিপর্যয় মোকাবিলা টিম৷ দীর্ঘসময় বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে বাড়ির লোকজন৷ প্রবল জনরোষের মুখে পড়তে হয়েছে দেরিতে আসা বিপর্যয় মোকাবিলাকারী কর্মীদের৷ জানা গিয়েছে, দিনভড় চেষ্টার পর টাওয়ারটিকে সরাতে সক্ষম হয় প্রশাসন৷ জনবহুল এলাকায় টাওয়ার ভেঙ্গে বসতঘরে পড়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে৷ লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে দুটি পরিবার৷ জীবনহানি না ঘটলেও ক্ষতির ব্যয়ভার সরকারকে বহন করার দাবী জানায় ক্ষতিগ্রস্থরা৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top