News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পৌঁছল ২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী, পরবর্তী ধাপে আসবে দশদিন বাদে
Image

রাজ্যে পৌঁছল ২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী, পরবর্তী ধাপে আসবে দশদিন বাদে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ রাজ্যে ২৫ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান এসে পৌছেছেন৷ শনিবার সকাল

আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে শনিবার আগরতলা রেল স্টেশনে পৌঁছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ ছবি নিজস্ব৷

দশটায় আগরতলা স্টেশনে বিশেষ ট্রেনে করে জওয়ানরা এসেছেন৷ অবশ্য, এর আগেও কয়েক দফায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রাজ্যে এসেছেন৷ মুখ্য নির্বাচনী আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, দশদিন বাদে আরো এক দফায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা বিশেষ ট্রেনে করে রাজ্যে আসবেন৷ নির্বাচন দপ্তর সূত্রে খবর, মোট ৩০০ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান আসন্ন বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন৷

রেল সূত্রে খবর, দিল্লির সফদরজং স্টেশন থেকে কুড়িটি বগি নিয়ে বিশেষ ট্রেন শনিবার সকাল দশটায় আগরতলায় এসে পৌছেছে৷ বিকেলে এই ট্রেন উত্তর প্রদেশ ফিরে গেছে৷ এই ট্রেনে করে ২৫ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ানরা এসেছেন৷ তাদের মধ্যে কিছু জওয়ান পানিসাগরে নেমে পড়েছেন৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক জানিয়েছেন, আটটি জেলায় নির্দিষ্ট অনুপাতে জওয়ানদের মোতায়েন করা হবে৷

এদিন তিনি আরো জানান, ধাপে ধাপে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রাজ্যে আসবেন৷ দশদিন পর বিশেষ ট্রেনে আরো একধাপে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা আসবেন৷ আসন্ন নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে এক কোম্পানি মহিলা জওয়ানরা থাকবেন৷

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি৷ এর আগেই রাজ্যে চলে আসছে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী৷ অনেকেই বলেছেন, এর আগে কখনোই রাজ্যে নির্বাচন ঘোষণার আগে এত বিপুল সংখ্যার কেন্দ্রীয় বাহিনী আসেনি৷ এবারই তার ব্যতিক্রম ঘটেছে৷ প্রশাসনের তরফে অবশ্য এখনও সংশ্লিষ্ট বিষয়ে কোনও ধরনের ব্যাখ্যা কিংবা স্পষ্টীকরণ দেওয়া হয়নি৷

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন ঘোষণার আগে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী রাজ্যে সর্বত্র, এমন কি বুথস্তর পর্যন্ত মোতায়েনের জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিল৷ নির্বাচন কমিশনও এবিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বাস দিয়েছে৷ শনিবার এবং এর আগে থেকে এর স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top