News Flash

  • Home
  • Uncategorized
  • পৌষ সংক্রান্তির উন্মাদনা, হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই তীর্থমুখে পুণ্যার্থীর ভীড় বাড়ছে
Image

পৌষ সংক্রান্তির উন্মাদনা, হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই তীর্থমুখে পুণ্যার্থীর ভীড় বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ রাত পোহালেই পৌষ সংক্রান্তি পার্বণ৷ অনেকে আবার মকর সংক্রান্তিও বলে থাকেন৷ তা নিয়ে প্রতিটি

চাকমাঘাট ব্যারেজে মকর সংক্রান্তি উপলক্ষে তর্পণ৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

ঘরে চলছে উৎসবের ব্যস্ততা৷ এই পার্বণ বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, অসম ও বাংলাদেশে পালন করা হলেও ত্রিপুরার জাতি উপজাতি উভয় অংশের জনগণ ধুমধানের সঙ্গে পালন করে থাকেন৷

তীর্থমুখে শুরু হয়ে গেছে পূণ্যস্নান, অবগাহন, তর্পণ, অস্তি বিসর্জন, শ্রাদ্ধ ইত্যাদির প্রস্তুতি৷ এক সময় তীর্থমুখ উপজাতিদের তীর্থ স্নান হিসেবে পরিচিত হলেও বর্তমানে তীর্থমুখ জাতি উপজাতি উভয় অংশের মিলনস্থল হয়ে উঠেছে৷ ধর্মপ্রাণ মানুষেরা তীর্থ বা পুণ্য ক্রিয়াকর্মাদি করলেও বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষই মকর সংক্রান্তির পুণ্য লগ্ণটির জন্য অপেক্ষা করে থাকেন৷ এদিন হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই অগণিত পুণ্যার্থী গোমতীর জলে পুণ্যস্নানের জন্য সমবেত হয়েছেন৷ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা তীর্থক্ষেত্রে সমবেত হন৷

জানা গিয়েছে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে অগণিত পুণ্যার্থীরা দল বেঁধে তীর্থমখে পৌঁছে গেছেন৷ পাশাপাশি তীর্থমুখ পৌঁছে গেছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুসন্ত এবং সন্ন্যাসীরা৷ সংক্রান্তিকে কেন্দ্র করে তীর্থমুখের দুই ধারে মেলাও হয়৷ এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা তারা তাদের পসরা নিয়ে সেখানে উপস্থিত হন৷ এই উৎসবে এখন শুধুমাত্র বাঙালিরাই নন, জাতি উপজাতি সকলেই এখন এই সংক্রান্তির আনন্দে মেতে উঠেন৷ ত্রিপুরার উপজাতি অনুপজাতি উভয় অংশের জনগণ মূলত এই সংক্রান্তিতে হরেক রকম পিঠেপুলি, পায়েস তৈরি করেন৷ তবে এই উৎসবের অন্যতম আরও দুটি খাবার আছে সেগুলি বাতাসা ও তিলুয়া৷ কিন্তু, বর্তমান যুগে নানান মিষ্টিজাতীয় খাবরের ভিড়ে তিলুয়া ও বাতাসার কদর প্রায় নেই বললেই চলে৷ শুক্রবার বিকেল থেকে প্রতিটি গৃহস্থের ঘরে উন্মাদনা বিরাজ করছে৷ বিশেষ করে গ্রামাঞ্চলে এখন ধান কেটে নেওয়া জমির মধ্যে বুড়ির ঘর বানিয়ে আগুন জ্বালিয়ে আনন্দ করার বিষয়টি আজকের রাতের বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়৷

তেলিয়ামুড়া সংযোজন ঃ তেলিয়ামুড়া, কল্যাণপুর, মুঙ্গিয়াকামী ব্লক ও তেলিয়ামুড়া পুর পরিষদের যৌথ উদ্যোগে চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে শুরু হয়েছে পৌষ সংক্রান্তি মেলা ও প্রদর্শনী৷ আজ বিকালে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে ২ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক৷ উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী শ্রী ভৌমিক বলেন, মেলা ও উৎসবের মাধ্যমে ঐক্য ও সম্প্রীতির মেল বন্ধন সুদৃঢ় হয়৷ এক সময় রাজ্যে অশান্তির বাতাবরণ ছিল, এর ফলে উন্নয়নের কাজকর্ম ঠিকভাবে করা যায়৷ সকলের সহযোগিতায় শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে৷ ফলে সামগ্রিকভাবে কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, জল, সড়ক এ গুলির উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে৷ মেলার মাধ্যমে সম্প্রীতিকে আরো শক্তিশালী করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গৌরী দাস ও মনীন্দ্র চন্দ্র দাস বলেন, শান্তি সম্প্রীতি মেলবন্ধন বজায় না থাকলে মানুষের মধ্যে জাতি সত্তার বিকাশ হয়না৷ মেলার মাধ্যমে সম্প্রীতির মেল বন্ধন আরো সুদৃঢ় করতে উভয়ই সকলের প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন তেলিয়ামুড়া ব্লকের পঞ্চায়েত সম্প্রসারণ আধিকারিক বিপ্লব আচার্য৷ উপস্থিত ছিলেন এম ডি সি ধনঞ্জয় দেববর্মা, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুনীল মুন্ডা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন সজল কুমার দে, ভাইস চেয়ারপার্সন জয়দেব গুহ প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমলেশ চৌধুরী৷ এই মেলা ও প্রদর্শনীতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পুর পরিষদ, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য দপ্তর সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়েছে৷ পর্যটন মন্ত্রী শ্রী ভৌমিক ফিতাকেটে প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন৷ মেলাতে উপজাতি নৃত্য, সংগীত, বাউল, গাজন ইত্যাদি পরিবেশিত হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top