News Flash

  • Home
  • Uncategorized
  • বড় ধাক্কা খেল বিজেপি, সপা-তে যোগ দিলেন শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র
Image

বড় ধাক্কা খেল বিজেপি, সপা-তে যোগ দিলেন শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র

লখনউ, ১১ জানুয়ারি (হি.স.): পদ্মফুল ছেড়ে সাইকেলে যাত্রা শুরু করলেন বিজেপির দুই প্রাক্তন বিধায়ক শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র| উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টিকে বড়সড় ধাক্কা দিয়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র| বৃহস্পতিবার সমাজবাদী পার্টির সদর দফতরে সপা সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র| শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র ছাড়াও এদিন সপা-তে যোগ দিয়েছেন বহুজন সমাজ পার্টির প্রাক্তন বিধায়ক তাহির হুসেন সিদ্দিকী, পাঁচ বারের বিধায়ক এবং মন্ত্রী শ্যাম লাল রাওয়াত এবং প্রাক্তন বিধায়ক মহেশ বাল্মীকি সহ অন্যান্যরা| এদিন সপা-তে যোগ দিয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন সাংসদ এবং বিধায়কও|
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘নেতাদের পাশাপাশি এদিন সপাতে যোগ দিয়েছেন ড. আশুতোষ, ড. এন কিশোর চৌধুরী, ড. সীমা সিং এবং বেশ কয়েকজন অধ্যাপক|’ অখিলেশের কথায়, ‘সংগঠনকে আরও মজবুত করছে সমাজবাদী পার্টি| সপা-তে যদি কেউ যোগ দিতে চান, তাঁর জন্য দরজা খোলা রয়েছে|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top