News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়ের পরীক্ষার ফল জেনে বাড়ি ফেরার পথে যান সন্ত্রাসের বলি মা
Image

মেয়ের পরীক্ষার ফল জেনে বাড়ি ফেরার পথে যান সন্ত্রাসের বলি মা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩০ ডিসেম্বর৷৷ শনিবার হরিশনগর ২নং গেইট সংলগ্ণ এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ৷ সংবাদ সূত্রে জানা যায়, গৃহবধূ প্রিয়াঙ্কা সেন (২৫) ও স্বামী রতন সেন ছোট মেয়েকে নিয়ে বাইকে করে বড় মেয়ের পরীক্ষার ফলাফল জানতে যায় বেসরকারী সুকলে৷ মেয়ের ফলাফল নিয়ে বাড়ি যাওয়ার পথে এনএল-০১- এম-১৯৩০ নম্বরের একটি ট্রাক বাইকের পিছন দিকে থেকে ধাক্কা দেয়৷ ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়ে যায় তিনজনই৷ ঘটনায় প্রাণ হারায় গৃহবধূ প্রিয়াঙ্কা৷ মেয়ে ও স্বামীর আঘাতও গুরুতর৷ জানা যায় প্রিয়াঙ্কার স্বামী রতন সেন টিএসআর ১১ নম্বর ব্যাটিলেয়ানের রাইফেলম্যান৷ তাদের বাড়ী বিলোনীয়ায়৷ কর্মসূত্রে টিএসআর ১১নম্বর ব্যাটেলিয়ানের কোয়ার্টারে থাকত৷ ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ সেখান থেকে মেয়ে ও স্বামীকে বিশালগড় মহকুমার হাসপাতালে চিকিৎসাধিন৷ গৃহবধূকে বিশালগড় মহকুমার হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু লড়ির চালক পুলিশে হাতের নাগালে আসেনি৷ এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ গাড়িটি আটক করেছে৷ তবে ট্রাক চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে খবর৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top