News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবীণ সাংবাদিক অনুপ নাগ চলে গেলেন
Image

প্রবীণ সাংবাদিক অনুপ নাগ চলে গেলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর ৷৷ চলে গেলেন প্রবীণ সাংবাদিক অনুপ নাগ৷ আজ সন্ধ্যারাতে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ গত শনিবার তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ে যান রাস্তায়৷ মুমুর্ষ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ তাঁর মস্তিস্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় পরিস্থিতি জটিলতর হয়৷ সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউতে ভেন্টিলেশনে নিতে হয়৷ সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে চলে যান অনুপ নাগ৷ তাঁর সাংবাদিকতার হাতে খড়ি সাপ্তাহিক সমাচার পত্রিকায়৷ এরপর তিনি অনেক দৈনিকেই সাংবাদিকতার কাজ করেছেন৷ তিনি দৈনিক মানুষ, স্যন্দন পত্রিকায় দীর্ঘ সময় যুক্ত ছিলেন৷ ত্রিপুরার প্রথম দৈনিক জাগরণ এ দীর্ঘদিন সাংবাদিকতার কাজ করেছেন৷ জাগরণ এর সাথে সম্পর্ক তিনি বিচ্ছিন্ন করেননি৷ নিয়মিত যাতায়াত ছিল৷ সম্প্রতি, প্রবীণ চিকিৎসক ডাক্তার হোমচৌধুরীর আকস্মিক প্রয়াণের পর অনুপ নাগ নিজের নামে জাগরণ এর প্রথম পাতায় একটি মর্মস্পর্শী লেখা দিয়েছিলেন৷ সম্ভবত এই লেখাই তাঁর জীবনের শেষ লেখা৷ এই লেখা পড়ে বেশ কয়েকজন প্রবীণ ডাক্তার জাগরণ সম্পাদককে ফোন করে মরমী লেখা ছাপানোর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন৷
অনুপ নাগ ক’দিন আগেও জাগরণ অফিসে এসে সম্পাদকের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে গেছেন৷ তাঁর আকস্মিক প্রয়াণে জাগরণ সম্পাদক গভীর শোক ব্যক্ত করেছেন৷ প্রয়াত নাগের সহধর্মীনির সাথেও কথা বলে সমবেদনা জানিয়েছেন৷ জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস বলেছেন যে, তিনি এক বন্ধুকে হারালেন৷ রাজ্যের সংবাদ জগত হারাল এক অভিভাবকতুল্য প্রবীণ সাংবাদিককে৷ প্রয়াত নাগ সাংবাদিক জীবনে অনেক বেশী বঞ্চনাই পেয়েছেন৷ বেশ কয়েক বছর আগে থেকেই তিনি সাংবাদিকতার জীবন থেকে কার্য্যত অবসরই নিয়েছিলেন৷ তিনি যাদুকর এ কে নন্দীর সান্নিধ্যে কাজ করেছেন৷ বিভিন্ন স্থানে যাদু প্রদর্শনীতে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন৷ মানুষকে আনন্দ দিয়ে তিনি আনন্দ পেতেন৷ তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর৷ তিনি রেখে গেছেন স্ত্রী, কন্যা সহ বহু আত্মীয় পরিজন৷ (প্রয়াত অনুপ নাগের স্মৃতিচারণ করবেন জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ আগামীকালের সংখ্যায় দ্বিতীয় পাতায় দেখুন৷)

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top