News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহে কাঁপছে জম্মু ও কাশ্মীর
Image

শৈত্যপ্রবাহে কাঁপছে জম্মু ও কাশ্মীর

শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.): শৈত্যপ্রবাহ অব্যহত কাশ্মীরে। রাজ্যে পার্বত্য এলাকায় বরফপাত বেশ কয়েকদিন ধরেই চলছে | এর পাশাপাশি সমতলে বৃষ্টিপাতের জেরে শীত আরও বেশি জাকিয়ে পড়েছে গোটা রাজ্যে। বুধবার রাত থেকে গুলমার্গ এবং পহলগামে বরফপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এটাকে চিল্লাই-কালান হিসেবে অভিহিত করা হয়েছে। আগামী ৪০ দিন এমনই পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরে থেকে আরও বলা হয়েছে গুলমার্গে ১.৮ সেন্টিমিটার এবং পহলগামে ৯ সেন্টিমিটার বরফপাত হয়েছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত ভূস্বর্গে।

তীব্র শৈত্যপ্রবাহে জেরে বুধবার রাতে শ্রীনগরে তাপমাত্রা ছিল ৩.১ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ কাশ্মীরের কাজীগণ্ড-এর তাপমাত্র ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের কুপয়াড়ায় পারদের কাঁটা নেমে দাঁড়িয়েছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শীতে কাঁপছে কার্গিল ও লাদাক। অন্যদিকে চিলাই-কালান হচ্ছে একটা ৪০ দিনের সময়কে যেখানে টানা বৃষ্টিপাত ও বরফপাত হয়। এরপরে শুরু হয় ২০ দিনের চিলাই-কুরদ যেখানে শীতের মাত্রা মধ্যমানের থাকে এবং সব শেষে আসে চিল্লাই বাচ্চা যেখানে শীত আসতে আসতে কমে যায়। অতিরিক্ত শৈত্যপ্রবাহের জেরে রাজ্যের গণ পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়েছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top