News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, আহত কমপক্ষে ২০
Image

পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, আহত কমপক্ষে ২০

পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর), ১৫ ডিসেম্বর (হি.স.): পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস| দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন বাস যাত্রী| আহতদের স্থানীয় নার্সিংহোম এবং পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| পাঁশকুড়া থানার ওসি অজি ঝা জানিয়েছেন, শুক্রবার বেলার এই দুর্ঘটনার জেরে পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে সাময়িক যানজট হয়েছিল| পরে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘড়ির কাঁটায় বেলা তখন ১১টা হবে| পাঁশকুড়া অভিমুখে যাচ্ছিল একটি লরি| সেই সময় হঠাত্ই রাস্তায় চলে আসেন একজন সাইকেল আরোহী| সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্রেক কষেন লরির চালক| তখন পিছনেই আসছিল ঘাটাল-পাঁশকুড়া রুটের একটি যাত্রীবোঝাই বাস| লরির চালক ব্রেক কষলে বাসটি লরির পিছনে ধাক্কা মারে| দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশের কাঁচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে| কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন বাস যাত্রী| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের স্থানীয় নার্সিংহোম এবং পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| পাঁশকুড়া থানার ওসি অজি ঝা জানিয়েছেন, দুর্ঘটনার জেরে পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল| দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top