News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন
Image

কৈলাসহরে বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ ডিসেম্বর৷৷ আজ কৈলাসহরে ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী মানিক দে৷ গৌরনগর সাবস্টেশন প্রায় ৮ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড লাইন টেনে শহর ও সফম্বল আলাদা আলাদা করার এই উদ্যোগ৷ এখন থেকে পরিষেবা পেতে জনগণের  সুবিধা হবে৷ আজ উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী শ্রীদে হুক লাইন বর্জন করার উপর জনগনের পতি আহ্বান রাখেন৷ তিনি বলেন, ভারত বর্ষের মধ্যে ত্রিপুরা পঞ্চাশ স্থানে রয়েছে লোড শোডিং মুক্ত৷ ত্রিপুরায় নিজেস্ব বিদ্যুৎ বিদেশেও বিক্রয় হয় যার ফলে জনগণের বিদ্যুৎ মাশুল অনেক কম হয়৷ বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে ত্রিপুরার প্রায় তেরশ কোটি টাকা দেওয়া হয়েছে যার কাজ চলছে, এই কাজ সম্পূর্ণ হলে বিদ্যুৎ পরিষেবার দেবার কাজ চলছে দ্রুত গতিতে৷ এই কাজ সম্পূর্ণ হলে ত্রিপুরায় উল্লেখযোগ্য বিদ্যুৎ পরিষেবা পৌঁছে যাবে সব এলাকায়৷ দশ কোটি টাকা খরচ করার হবে এই প্রজেছে৷ অধিকের বেশি খরচ হয়ে গেছে৷ সাবস্টেশন ও নতুন ভবনের ফলক উন্মোচন করেন মন্ত্রি মানিক দে৷ রাজ্য সরকার বছরের প্রায় চল্লিশ কোটি টাকার ভরতুর্কি দেওয়ার ফলে জনগনের বিদ্যুৎ মাসুল আজ কম দিতে হয় তার কথাও  উল্লেখ করেন মন্ত্রী শ্রী দে৷ আজ কৈলাসহর বিদ্যুৎ নিগমের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাধিপতি কল্পনা দেবনাথ, পুর পরিষদের চেয়ারম্যান মানষ সাহা প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top