News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি মঞ্চ থেকে বিজেপিতে না যাওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

সরকারি মঞ্চ থেকে বিজেপিতে না যাওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া, ১৪ ডিসেম্বর (হি.স.) : নজিরবিহীনভাবে সরকারি মঞ্চকে ব্যবহার করে বিজেপিতে ‘না-যাওয়ার’ আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷বুধবারই খাতড়া মহকুমার ইন্দপুরে সরকারি জনসভা করার পর হেলিপ্যাডের ‘গেরো’য় বৃহস্পতিবার ফের সংশ্লিষ্ট মহকুমার দেদুনিয়াতে সরকারি জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী৷ নিজের ২৭ মিনিটের ভাষণে তাঁর আমলে রাজ্যের উন্নয়নের জোয়ারের খতিয়ান দেওয়ার পাশাপাশি তীব্র তুলোধনা করেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে৷ শুধু তাই নয়, জনতার উদ্দেশ্যে সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কাতর আর্জি শোনা যায়, ‘‘কাউকে প্রশ্রয় দেবেন না৷ রাজ্যে নতুন একটা রাজনৈতির দল এসেছে৷ ওদের কথায় ভুল বুঝবেন না৷’’
এরপরই সরাসরি বিজেপির নাম করে তিনি বলেন, ‘‘এই বিজেপি পার্টির কথা একদম বিশ্বাস করবেন না৷ জেনে রাখুন, আমাদের সরকার মানে ২ টাকা কিলো চাল৷ আমাদের সরকার মানে গ্রামের রাস্তা৷ শিক্ষাশ্রী, সবুজশ্রী, কন্যাশ্রী- আপনারা মনে রাখবেন সবই কিন্তু পেয়েছেন তৃণমূলের আমলে৷’’
সভাস্থলে হাজির হওয়া মানুষের আবেগ উস্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনারা গরিব হতে পারেন৷ কিন্তু মাথা উঁচু করে বাঁচেন- এটা আমি জানি৷ তাই বলছি-ওদের টাকা নেবেন না৷ ওই টাকা নেওয়া মানে বাংলায় অশান্তি ডেকে আনা৷’’
রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশে বসিয়ে সরকারি মঞ্চকে মুখ্যমন্ত্রী দলীয় জনসভায় পরিণত করেছেন বলে অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিয় পাত্রের অভিযোগ, ‘‘এই সরকার যে নিয়ম নীতি মানেন না, এটা তারই প্রমাণ৷ ওঁনার কাছে এটা নতুন নয়৷ উনি সরকারি টাকায় দলীয় জনসভা করেন৷’’ একই বক্তব্য শোনা গিয়েছে বিজেপির বিষ্ণুপুর জেলা সভাপতি স্বপন ঘোষের কাছ থেকে৷ তাঁর কথায়, ‘‘এরা আইন কানুন মানেন না৷ তাই স্বতস্ফূর্তভাবে সরকারি জনসভায় দলীয় কথা বলেন৷’’
এদিন দেদুনিয়ার সভার সূচনায় আদিবাসী ভাষায় মিনিট তিনেক ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী৷ যার মর্মাথ, ৩৪ বছরের বাম সরকার রাজ্যের কোনও উন্নয়ন করেনি৷ বাংলার যা উন্নয়ন হয়েছে, তা তাঁর রাজত্বের এই ছ’বছরেই৷ এরপরই বাংলা ভাষায় ফিরে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি শাসিক কেন্দ্রীয় সরকারকে৷ বলেছেন, ‘‘দিল্লির বিজেপি সরকারের জন্য বিধবা ভাতা পাচ্ছিলেন না৷ আমাদের সরকার ২৫৮কোটি টাকা দিয়ে তা চালু করেছে৷ চিন্তা করবেনন না৷ আমাদের সরকার আপনাদের পাশে রয়েছে৷’’
বাম আমলে জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ির অনাহারের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগে বেলপাহাড়ির মানুষ পিঁপড়ের ডিম খেত৷ এখন সেখানকার মানুষ দু’বেলা খেয়ে থাকতে পারছে৷ আমরাই সেই ব্যবস্থা করেছি৷’’ তিনি দাবি করেছেন, ‘‘মাহাতো থেকে চ্যাটার্জ্জি এই সরকার সকলের৷ তাই রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি৷’’ মুখ্যমন্ত্রী অারও বলেন, ‘‘এখন সেই মাও নেই৷ নেই অশান্তিও৷ জঙ্গলমহলে ফিরেছে শান্তি৷’’ এরপরই জনতার উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাতর আর্জি, ‘‘এই শান্তি নষ্ট হতে দেবেন না৷’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘আমাদের সরকারই কিন্তু আপনাদের সব সাহায্য দিচ্ছে৷ মনে রাখবেন, আমরা কৃষির খাজনা পুরোপুরি মুকুব করেছি৷ এটা একটা বড় সিদ্ধান্ত৷’’
ঝাড়গ্রাম থেকে ভায়া শুশুনিয়া পাহাড় হয়ে অযোধ্যা পর্যন্ত ‘হোম টুব়িজিম’ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতার কথায়, ‘‘দার্জিলিং, জলপাইগুড়িতে আমরা ‘হোম টুব়িজিম’ চালু করেছি৷ এবার জঙ্গলমহলের সব জায়গায় করব৷ আপনারা আর্থিকভাবে উপকৃত হবেন৷’’এদিন বাঁকুড়া জেলার জন্য ২৩০০ কোটি টাকার জল প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ বিভিন্ন প্রকল্পের গ্রাহকদের হাতে পরিষেবা সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি জেলায় একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন তিনি৷ হিন্দুস্থান সমাচার৷ সঞ্জয়৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top