ইসলামাবাদ, ১২ ডিসেম্বর (হি.স.) : পানামা পেপার কেলেঙ্কারিতে নাম জড়িয়ে এবার ফেরার হলেন প্রাক্তন পাক মন্ত্রী ইশক ডর। স্থানীয় আদালত তাঁকে ফেরার ঘোষণা করেছে। আয়বহির্ভূত সম্পত্তি নিয়েও পাকিস্তানের এই প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক ডরকে সোমবার ‘ফেরার’ ঘোষণা করেছে আদালত। পানামা পেপার কেলেঙ্কারি সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে বারংবার গরহাজির থাকার কারণেই এদিন ইশাক ডরকে ফেরার বলে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, নিজের চিকিত্সার কারণে গত অক্টোবর থেকে লন্ডনে রয়েছেন ইশাক। ফলে, পানামা পেপার কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত দুর্নীতির মামলার শুনানিতে একবারও তাঁকে আদালতে হাজির করানো যায়নি।

পানামা পেপার কেলেঙ্কারিতে ফেরার প্রাক্তন পাক মন্ত্রী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















