News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ব্রিজ থেকে শুকনো নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, তিন মহিলা সহ আহত অন্তত ২০
Image

মধ্যপ্রদেশে ব্রিজ থেকে শুকনো নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, তিন মহিলা সহ আহত অন্তত ২০

টিকামগড় (মধ্যপ্রদেশ), ১১ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের টিকামগড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে শুকনো নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| ভয়াবহ দুর্ঘটনায় কারও মৃত্যু না হলেও, কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে তিন জন হলেন মহিলা ও একটি মেয়ে রয়েছে| সোমবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে পৃথ্বীপুর থানার অন্তর্গত চাঁদপুরা গ্রামের সন্নিকটে একটি ব্রিজের উপর| পৃথ্বীপুর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত পুলিশ কর্তা সি এল পারিহার জানিয়েছেন, অন্তত ৬৫ জন যাত্রী নিয়ে উত্তর প্রদেশের ঝাঁসি থেকে টিকামগড়ের খড়গাপুর শহর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই প্রাইভেট বাসটি|

সোমবার ভোর তখন ৪টা হবে, জেলা সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে পৃথ্বীপুর থানার অন্তর্গত চাঁদপুরা গ্রামের সন্নিকটে একটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে শুকিয়ে যাওয়া জামনী নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি| প্রায় ১৫ ফুট গভীর খাদে বাসটি পড়ে গেলেও কারও মৃত্যু হয়নি| কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে তিন জন হলেন মহিলা ও একটি ৯ বছরের মেয়ে রয়েছে| আহতদের মধ্যে এক জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঝাঁসিতে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top