News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় আয়োজিত হতে চলেছে আয়ুর্বেদ কেন্দ্রিক আন্তর্জাতিক সম্মেলন, উদ্বোধন করবেন রাজ্যপাল
Image

কলকাতায় আয়োজিত হতে চলেছে আয়ুর্বেদ কেন্দ্রিক আন্তর্জাতিক সম্মেলন, উদ্বোধন করবেন রাজ্যপাল

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): আয়ুর্বেদকে আর উন্নীত করতে হবে, এই প্রচেষ্টায় আয়ুর্বেদ কেন্দ্রিক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অন্তরাষ্ট্রীয় সহযোগ পরিষদের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ভারতীয় ভাষা পরিষদ প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হবে। উক্ত সম্মেলনে দেশ এবং বিদেশের বহু আয়ুর্বেদ বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৭০ জন আয়ুর্বেদ বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বঙ্গের মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এছাড়াও ওই সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আয়ুশমন্ত্রী শ্রীপদ নাইক, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে প্রমুখরা।

যে সমস্ত আয়ুর্বেদ বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন তাঁরা হলেন ক্রোনিক প্যানক্রিয়াটিটিস, মাইগ্রেন এবং লিউকোমিয়া বিশেষজ্ঞ পদ্মশ্রী বৈদ্য বালেন্দু প্রকাশ, উত্তরাখণ্ড আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় (হার্রাওয়ালা,দেহরাদুন)-এর উপাচার্য অধ্যাপক অরুণ কুমার ত্রিপাঠি, মর্মা চিকিত্সার প্রখ্যাত আন্তর্জাতিক বিশেষজ্ঞ তথা ঋষিকুল ক্যাম্পাসের ডিরেক্টর অধ্যাপক সুনীল যোশী, চিকিত্সক এ.কে.এস রাওয়াত, চিকিত্সক নবীন যোশী, চিকিৎসক প্রেমচাঁদ বোঝাওন (চিকিৎসক প্রেমচাঁদ বোঝাওন হলেন হিউমান সার্ভিস ট্রাস্ট-এর প্রেসিডেন্ট এবং মরিশাসে অবস্থিত মহাত্মা গান্ধী আয়ুর্বেদ হাসপাতালের সঙ্গে যুক্ত),তিব্বতী ঔষধের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিত্সক জে ডোলমা প্রমুখরা| এছাড়াও নেপাল ও ভুটান থেকেও বহু বিশেষজ্ঞ আসবেন বলে মনে করা হচ্ছে। সম্মেলনে মর্মা থেরাপি ক্যাম্পের আয়োজন করা হচ্ছে, যেখানে প্রায় ১০০০ জন রোগী উপকৃত হতে পারেন। সম্মেলনের উদ্যোক্তারা এবং অন্তরাষ্ট্রীয় সহযোগ পরিষদের পশ্চিমবঙ্গ শাখার সচিব কুঞ্জবিহারী সিংঘানিয়া জানিয়েছেন, আয়ুর্বেদকে আর উন্নীত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top