নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ তিন দিনের রাজ্য সফরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক মোহন ভাগবত৷ আগামী ১৬ ডিসেম্বর থেকে ত্রিপুরায় তাঁর নানা কর্মসূচি শুরু হচ্ছে৷ ত্রিপুরায় হিন্দু মালায়ামা সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি আসছেন বলে জানা গেছে৷
এছাড়া তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সংঘ পরিবারের বিবিধ ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তদের নিয়েও বৈঠক করবেন৷ ত্রিপুরার হিন্দু মালায়ামা রাজ্য সভাপতি অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বি কে রায় এক সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত রাজ্যে আসছেন৷ ১৭ তারিখ তিনি আগরতলায় একটি প্রকাশ্য জমায়েতে ভাষণ দেবেন৷ বিবেকানন্দ ময়দানে আয়োজিত ওই অনুষ্ঠানে ২৫ হাজার স্বয়ংসেবক শামিল হবেন৷ এছাড়া বিভিন্ন অংশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এতে শামিল হবেন বলে জানায় যায়৷ তিনি আরও বলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের খ্রিষ্টান ধর্মপ্রচারক এবং মুসলিম ধর্মগুরুদেরও আমন্ত্রণ জানানো হয়েছে৷ সমস্ত হিন্দু মঠ মিশনের প্রধানদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে৷ একই সঙ্গে রাজ্যের প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদেরও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে৷ বিকে রায় আরও জানান, ওই প্রকাশ্য সমাবেশ ছাড়াও ত্রিপুরা এবং দক্ষিণ অসম প্রান্তের সংঘ কার্যকর্তাদের নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন সরসংঘচালক৷ রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই মোহন ভাগবতের সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে৷ তিনি টানা তিনদিন পুরাতন আগরতলার সেবাধামে অবস্থান করবেন বলে জানা গেছে৷

আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্য সফরে আসছেন ১৬ই
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















